প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আর নেই। সোমবার বিকালে ঢাকার বনানীর বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বৃহস্পতিবার ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে নাদীম চৌধুরী।
ইনাম আহমদ চৌধুরী চাকরি থেকে অবসর নেওয়ার পর ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় তাকে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি।
২০১৮ সালে নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন ইনাম আহমেদ। পরে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছিল।
ইনাম আহমেদের ভাই-বোনেরা বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে পরিচিত মুখ। তার চার ভাইর মধ্যে বড় ভাই প্রয়াত ফারুক আহমদ চৌধুরী ছিলেন পররাষ্ট্র সচিব ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য। এক ভাই মাসুম আহমদ চৌধুরী কূটনীতিক ছিলেন। ছোট ভাই ইফতেখার আহমদ চৌধুরী ২০০৭-০৮ মেয়াদের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন।
ইনাম আহমদ ১৯৩৭ সালের ২৯ জুন হবিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বারকোট গ্রামে। তার বাবা গিয়াসুদ্দিন আহমদ চৌধুরী ছিলেন সরকারি কর্মকর্তা। মায়ের নাম রফিকুন্নেছা খাতুন চৌধুরী।
ইনাম আহমদ ঢাকা কলেজে পড়ার সময় ভাষা আন্দোলনে যুক্ত হয়েছিলেন। ১৯৫২-৫৩ সালে ঢাকা কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক থাকাকালে শহীদ মিনার নির্মাণ ও রাষ্ট্রভাষা আন্দোলন সম্পর্কিত কর্মকাণ্ডের জন্য কলেজ থেকে বহিষ্কৃতও হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পর যুক্তরাজ্যের অক্সফোর্ডে গিয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।
ছাত্রজীবনে মাসিক প্রভাতী ও ছোটগল্প সংকলন নতুন ছবি প্রকাশ করেন। পরবর্তীকালে মাসিক যমুনারও সম্পাদক ছিলেন তিনি।
ইনাম আহমেদ ১৯৬০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে যোগদান করেন। ব্যাংককে জাতিসংঘের ‘এসকাপ’ কমিশনের সেক্রেটারি, আইডিবি’র ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সভাপতির দায়িত্বও তিনি পালন করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা
১৬ ঘণ্টা আগে
আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।
১৮ ঘণ্টা আগে
বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।
১৮ ঘণ্টা আগে