অবসরপ্রাপ্ত ঢাবি অধ্যাপক মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন

ঢাবি প্রতিনিধি
বৃহস্পতিবার সকালে ঢাবির কার্জন হলে অধ্যাপক সিরাজুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। ইনসেটে অধ্যাপক সিরাজুল হক। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার সকালে ঢাবির কার্জন হলে অধ্যাপক সিরাজুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। ইনসেটে অধ্যাপক সিরাজুল হক। ছবি: সংগৃহীত

মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ১৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে অধ্যাপক সিরাজুলের। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ঢাকা বিশ্বিবদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল প্রাঙ্গণে সিরাজুল হকের জানাজা হয়। বাদ আসর আগারগাঁও কবরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক সিরাজুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

এক শোকবার্তায় ঢাবি উপাচার্য বলেন, অধ্যাপক সিরাজুল একজন প্রথিতযশা মৃত্তিকা বিজ্ঞানী এবং নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

ঢাবি উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement