বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের দাফন সম্পন্ন

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা মহানগর ইউনিটের সাবেক কমান্ডার সমাজসেবী ডা. আব্দুল মান্নানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বাদ যোহর টিকাপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সাহসী সন্তান আবাদুল মান্নানের লাশ তার নিজ শহর রাজশাহীতে নেওয়া হয়। এছাড়া টিকাপাড়া ঈদগাঁ মাঠে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দিয়ে সম্মনানা জানায় রাজশাহী জেলা প্রশাসন।

বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নান রাজশাহী মেডিকেল কলেজে অধ্যায়নকালে স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি সাত নম্বর সেক্টরে লে. কর্নেল কাজী নুরুজ্জামানের অধীনে মুক্তিযুদ্ধ করেন।

নামাজের জানাজায় অংশ নেন রাজশাহীর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, দল-মত নির্বিশেষে যুদ্ধ দিনের সহযোদ্ধা বন্ধুরাও এতে অংশ নেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সহানুভুতি ও শোক জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক মেয়র আব্দুল হাদি, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম বীর প্রতীক, গেরিলা লিডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান রাজা, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য মতিউর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রাজশাহীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, বীর মুক্তিযোদ্ধা হাসান খন্দকার, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাশার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুর হাসান সিরাজী, বীর মুক্তিযোদ্ধা বুলবুল রানী, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে