অকালে চলে গেলেন মীর জোসেফ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জোসেফ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী ও বাগেরহাটের ঐতিহ্যবাহী মীর পরিবারের সন্তান মীর মুজতবা আশরাফী জোসেফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জোসেফের মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়। এরপর আর তার জ্ঞান ফেরেনি। রোববার (২৩ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মীর জোসেফের সুহৃদ ও স্বজনরা জানান, তিনি হাস্যোজ্জ্বল ও সদালাপী ছিলেন। তার মৃত্যুর খবরে বাগেরহাট শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে।

আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাগেরহাটের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মীর জোসেফের জানাজা হবে।

জোসেফের মা আমলাপাড়া স্কুলের সাবেক প্রধান শিক্ষিক সেলিমা বেগম, বাবা আমলাপাড়া-বাগেরহাট নিবাসী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম মীর মোস্তফা (মস্তু মীর)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী জোসেফ নিজ ব্যবসার পাশাপাশি বাগেরহাটের বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন শহরের পরিচিত মুখ।

প্রয়াত জোসেফের চাচা অধ্যাপক মীর সাখাওয়াত আলী দারু ও অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা বাগেরহাট সদর আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১০ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১০ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১১ ঘণ্টা আগে

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

১ দিন আগে
Advertisement