পাথর লুটে জড়িতদের আইনের আওতায় আনা হবে: জনপ্রশাসন সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান।

শুক্রবার (২২ আগস্ট) তিনি পাথর লুটের ঘটনা পর্যবেক্ষণে যান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। এসময় সাদা পাথরের পুরো পর্যটন এলাকাকে সিসিটিভির আওতায় নিয়ে আসা, সবগুলো এলাকাগুলোকে বিশেষ প্যাকেজ কর্মসূচিসহ বিভিন্ন পরিকল্পনা জানান সিলেটের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেন, ‘এটার সঙ্গে জড়িত সে যেই হোক, খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সাদাপাথর, জাফলং, বিছনাকান্দি, রাতারগুল যেকয়টা আছে, একয়টা ট্যুরিজম সেন্টারের সঙ্গে লিংক করে যেখানে রাস্তা ভালো আছে, যেখানে রাস্তা ভালো নাই, রোডস অ্যান্ড হাইওয়েকে ইনক্লুড করে এ রাস্তাগুলোকে ভালো করা হবে। যেন এখানে আসলেই সবগুলো জায়গায় ট্যুরিস্ট যেতে পারে, এটা একটা আমাদের টার্গেট।’

তবে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের ফলে পুরোপুরি আগের অবস্থায় সাদা পাথর ফিরে না আসলেও কিছুটা হলেও যেন ক্ষতি পুষানো যায় সেজন্য পাথর পুনরুদ্ধার এবং প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানান জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব।

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, ‘যে পাথরগুলো লুট হয়ে গেছে, সেগুলো কোথায় আছে এখন সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। একইসঙ্গে এটার সঙ্গে কারা কারা জড়িত ছিল তাদের অপরাধের মাত্রা অনুযায়ী প্রত্যেককে আইনের আওতায় আনার চেষ্টা করছি। অল্প সময়ের মধ্যেই এটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসব।’

পাথর চুরির ঘটনা পরিদর্শনে আসেন নতুন জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সবাই এখন অ্যাকটিভ, একসঙ্গে হয়ে আসছে। এটা যদি আগে হতো তাহলে এই জিনিসটা হতো না আসলে।’

সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটপাটের ঘটনা মিডিয়ায় আসলে সমালোচনার ঝড় ওঠে। পরে এই ঘটনায় সিলেটের ডিসিকে ওএসডি করা হয়। এই ঘটনায় পাঁচ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে তারা রিপোর্ট দেবেন। সেই সঙ্গে এ ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্

৪ ঘণ্টা আগে

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।

৪ ঘণ্টা আগে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

৫ ঘণ্টা আগে

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।

৬ ঘণ্টা আগে
Advertisement