সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৪৭
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শপথ গ্রহণের পর নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে আজ প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তার এই ভাষণটি একযোগে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রী তার এই ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি, রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা এবং নতুন সরকারের আগামী দিনের লক্ষ্যমাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

নবগঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পর দিনটি ব্যস্ত কর্মসূচির মধ্যেই কাটাচ্ছেন প্রধানমন্ত্রী। সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথও অনুষ্ঠিত হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement