পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী, ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ছুটির বাকি দিনগুলোতে নির্ধারিত হেডওয়ে মেনে নিয়মিত ট্রেন চলাচল করবে।
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে মাঠে দায়িত্ব পালন শেষে সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের সেই কঠিন সময়ে সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যার ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। সবার সহযোগিতা পেলে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সফল হতে পারব। গণতন্ত্র শুধু জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়; তৃণমূলের গণতন্ত্র আরও বেশি গুরুত্বপূর্ণ। ইউপি সদস্যরা সরাসরি মানুষের সেবার সঙ্গে জড়িত। স্থানীয় সরকারের মাধ্যমেই গণতান্
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।
তবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা যায়, ওই সময় লোডশেডিং হয়েছে ৪৯৯ মেগাওয়াট। অর্থাৎ ওই সময়ে বিদ্যুতের চাহিদা রেকর্ড উৎপাদনের মাত্রাকেও ছাড়িয়ে গিয়েছিল অনেকটা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানবাহন চলাচল ও যাত্রীদের যাতায়াত নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন রাখতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বৃহস্পতিবার (২১ মে) থেকে এ নিয়ন্ত্রণ কক্ষ কার্যক্রম শুরু করবে। চলবে ৩১ মে পর্যন্ত।
আগামী জুনের মধ্যে ৮০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রার অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মূলত ফেজ বাই ফেজ বা পর্যায়ক্রমে গ্রাজুয়ালি অগ্রসর হচ্ছি। এই কার্ডের পাইলটিং কার্যক্রম আগামী জুনের মধ্যে শেষ হবে। পাইলটিং মূলত করাই হয় ট্রায়াল অ্যান্ড এরর-এর জন্য। যেন মাঠ পর্যায়ের ছোটখাটো
তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) মৃত্তিকা উর্বরতা ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো. গাজী গোলাম মর্তুজা বলেন, ‘দেশে তুলার উৎপাদন বাড়াতে এবং দরিদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দিতে টানা তৃতীয়বারের মতো এই প্রণোদনা দেওয়া হচ্ছে।’
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পা
মঙ্গলবার (১৯ মে) এই বিষয়ে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং বিদ্যমান নন-ট্যারিফ বাধাগুলো অপসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই বাণিজ্য পরিবেশ আরও সহজ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করার ওপর গুরুত্ব আরোপ করেন।
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, টেকসই পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনার পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। এ ছাড়া খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ বৃদ্ধি, মৎস্য উৎপাদন বাড়ানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গ্রামীণ অর
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে। নারীদের সাবলম্বি করতে এরই মধ্যে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব নিয়োগ দিয়েছে সরকার।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
মামলার মুখে পড়া সাংবাদিক পরিচয়ের অনেকেই আওয়ামী লীগের নেতা হিসেবে মানুষের ওপর নির্যাতনে জড়িত ছিলেন এবং রক্ষা পেতে ভুঁইফোড় গণমাধ্যমের পরিচয় ব্যবহার করছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরকারের তিন মাস পূর্ণ করা উপলক্ষে আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব