প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সূচি অনুযায়ী, ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টা থেকে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হতো।
রোববার (৭ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং নির্বাচনপূর্ব ও নির্বাচনোত্তর বিভিন্ন প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক শেষে এ সিদ্ধান্তের ঘোষণা দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ভোটের আগের রাতেই প্রত্যেক ভোটকেন্দ্রে ব্যালটপত্র পৌঁছে যাবে। এছাড়া নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে সরকারি, আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োজিত করা হবে। বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত ভোটের দায়িত্ব দেওয়া হবে না।
ভোটের দিন সাধারণ ছুটি থাকবে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা রাখা হবে। তফসিল ঘোষণার পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। এছাড়া উপদেষ্টা পরিষদের কেউ পদে বহাল থেকে ভোটে অংশ নিতে পারবেন না।
তফসিল ঘোষণার পর সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনী পোস্টার সরাতে হবে। এ সময়ের মধ্যে পোস্টার না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
সানাউল্লাহ আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য সোমবার থেকেই ব্যালট ছাপানো শুরু হয়েছে।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৫ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
৭ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৮ ঘণ্টা আগে