মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ শুক্রবার এক প্রতিবেদনে জানায়, যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি হলে উভয় দেশের মধ্যে যে বাফার জোন হবে তা পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। আর বাড়তি নিরাপত্তায় সেখানে মোতায়েনের জন্য সৌদি আরব অথবা বাংলাদেশের মতো ন্যাটো সদস্যভুক্ত দেশের বাইরের এক বা একাধ
সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান উপস্থিত ছিলেন।
ওই স্ট্যাটাসে তিনি বলেন, ছাত্রশিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন। আমি শুধু একটা কথা বলবো। এ নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে। হাসিনার আমলে শিবির ট্যাগ নিয়ে অগণিত শিবির কর্মী ও সাধারণ ছাত্রদের প্রতি অমানুষিক নির্যাতন হয়েছে। শিবির সন্দেহে পেটানোর পর পুলিশে সোপর্
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটকেন্দ্রের সংখ্যা রাখা হয়েছে ৪২ হাজার ৬১৮টি।
নেপালে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশটির সরকার বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত সব ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে আজকের নির্ধারিত ঢাকা–কাঠমান্ডু–ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।
আগামী ১২ অক্টোবর শেষ হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন। ২০২৬ সালে হজে যেতে হলে এ সময়ের মধ্যেই নিবন্ধন শেষ করতে হবে। সৌদি সরকারের নিবন্ধনের সময়সীমা অনুযায়ী এ সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার পরিপন্থি।
সরকারের ইচ্ছা থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডিওর্ণ ক্যামেরার বিষয়ে 'করণীয় কিছু নেই' বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে।জানিয়েছে সরকার। নেপালের চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে ফুটবল দল ও নেপাল দূতাবাসের সঙ্গে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগও রাখা হচ্ছে।
তার শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়েছে। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন। কামাল হোসেন সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান মিজানুর রহমান।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে আমরা দুটি প্ল্যাটফর্ম করছি। একটা হচ্ছে যে প্রবাসে বাংলাদেশি যারা আছেন এনআইডিধারী তারা নিবন্ধন করবেন। আরেকটা হচ্ছে দেশের অভ্যন্তরে যারা আছেন যারা নির্বাচনী কাজের সংশ্লিষ্টতার সাথে জড়িত বা আইনি হেফাজাতে আছেন, এই ক্যাটাগরির জন্য ইনকান্ট্রি প
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, জনপ্রশাসন থেকে এসেছিল যে ফিল্ড লেভেলে নির্বাচনের জন্য বেশ কতগুলো গাড়ির দরকার। নির্বাচনের সময় ভাঙ্গা গাড়ি নিয়ে দুই মাইল যাওয়ার পর গাড়ি নষ্ট হয়ে যাবে, সেটা তো আমরা অ্যালাউ করবো না। সেই প্রস্তাবটি আমরা গ্রহণ করেছি।
ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হবে কিনা- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা ডাকসুতে ভোট দিচ্ছে তারা সবাই শিক্ষিত সমাজের। আর জাতীয় নির্বাচন একেবারেই ভিন্ন বিষয়। দুটি মিলিয়ে ফেললে হবে না। তবে এটা নির্বাচনের মডেল হিসেবে কাজ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ইলেকশনের ট্রেনে উঠে গেছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!
মৃত সাংবাদিকের নাম তরিকুল ইসলাম। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিল দাখিল করতে হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।