কাতারে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা

ডেস্ক, রাজনীতি ডটকম

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার পরিপন্থি।

বিবৃতিতে আরও বলা হয়, ভ্রাতৃপ্রতিম কাতার রাষ্ট্রের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ সংহতি প্রকাশ করছে। এ ঘটনা আবারও প্রমাণ করে যে ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নিয়মকানুনকে উপেক্ষা করছে। এমন পদক্ষেপ বিশ্বশান্তি ও নিরাপত্তার প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করছে।

দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এর আগে মঙ্গলবার বিকেলে দোহায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

হামলায় এখন পর্যন্ত ৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে হামাসের পাঁচ সদস্য ও এক কাতারি কর্মকর্তা রয়েছেন। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এ হামলার লক্ষ্যবস্তু ছিলেন খলিল আল-হাইয়াসহ হামাসের শীর্ষ নেতারা।

হামাসের নিহত ৫ জনের মধ্যে রয়েছেন—আল-হাইয়ার কার্যালয়ের পরিচালক জিহাদ লাবাদ, আল-হাইয়ার ছেলে হুমাম আল-হাইয়া, দেহরক্ষী আবদুল্লাহ আবদুল ওয়াহিদ, দেহরক্ষী মুয়ামেন হাসুনা ও দেহরক্ষী আহমেদ আল-মামলুক।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই হামলাকে ‘অপরাধমূলক’ আখ্যা দিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের স্পষ্ট লঙ্ঘন। কাতার এই বেপরোয়া ইসরায়েলি আচরণ মেনে নেবে না।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদে আরও ৪টি স্থায়ী কমিটি গঠিত

স্থায়ী কমিটিগুলোর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩ আসনের সংসদ সদস্য)।

১০ ঘণ্টা আগে

গাজী নজরুলকে নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বাগ্‌যুদ্ধ’

এ সময় কেবল দল থেকে বহিষ্কার নয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ব্যবহার করে ফ্লোর ক্রসিংয়ের দায়ে গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের ‘বুদ্ধি’ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘টিপস’ দেওয়াকে দুর্বল মানুষকে জব্দ করতে গ্রামে মেম্বার নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ার প্রচলিত কথার সঙ্গে তুলনা করেন

১১ ঘণ্টা আগে

অটোরিকশায় বসবে নম্বর প্লেট, থাকবে কিউআর কোড: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও

১২ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র— জানালেন রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

১২ ঘণ্টা আগে
Advertisement