নুর-ই-আলম বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে সরকার যে ঘোষণা দিয়েছিল, সে ঘোষণা স্থগিত করা হয়েছে। স্থগিতাদেশের প্রজ্ঞাপন দুয়েকদিনের মধ্যেই জারি করবে সরকার।
আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে৷ তবে এর গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে। এর একাংশের প্রভাব দেশের স্থলভাগে পড়তে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েল অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব অব্যাহত রাখছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪-এর সুস্পষ্ট লঙ্ঘন।
বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ অনুমোদনের মধ্য দিয়ে শ্রম আইনকে আধুনিক, আন্তর্জাতিক মানসম্মত এবং শ্রমিক ও উদ্যোক্তা দুপক্ষের জন্য আরও বেশি ভারসাম্যপূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
বিইআরের প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, তামাক কোম্পানিগুলো চোরাচালানের মিথ্যা তথ্য ছড়িয়ে মূল্য ও করহার বৃদ্ধির উদ্যোগকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। প্রতিবছর বাজেটের আগে আগে গণমাধ্যমে হঠাৎ করে চোরাচালানের খবর বেড়ে যায়, যা আসলে সাজানো ও বিভ্রান্তিকর।
ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনে জোটের হয়ে নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আগে একাধিক দল জোট গঠন করে নির্বাচন করলে ওই জোটের যেকোনো প্রার্থী জোটের নেতৃত্বাধীন দলের নির্বাচনি প্রতীকে ভোট করতে পারত। এখন আর সেই সুযোগ থাকছে না।
আইন উপদেষ্টা বলেন, মনে হয় উনারা আমাদের কার্যক্রমে খুবই খুশি আছেন। অন্তত বিএনপি আর জামায়াতকে (সন্তুষ্ট) মনে হয়। আমরা এটা নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি, বাঁচব— এ রকম একটা অবস্থায় আছি।
আরপিওতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে— ইভিএম ব্যবহার বাতিল, ‘না’ ভোট পুনর্বহাল, প্রার্থীদের দেশি-বিদেশি আয় ও সম্পত্তির বিবরণ প্রকাশের বাধ্যবাধকতা এবং পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের ৪ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে সরকার। বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা।
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই৯)’-এর নবম সংস্করণে অংশ নিতে আগামী ২৬ অক্টোবর রিয়াদ যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আলী রীয়াজ বলেন, আমরা মনে করি, রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের যে চেষ্টা, সবার যে চেষ্টা, সে চেষ্টা একদিনে সাফল্য অর্জন করবে না। একটি দলিল কেবলমাত্র সেটা নিশ্চয়তা দেবে না। আমরা আশা করিকমিশন এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে, তার বাস্তবায়ন ঘটবে। দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে।
এ তিনটি কনভেনশন অনুস্বাক্ষরিত হওয়ায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলওর ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হলো।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে, যেন বিচার প্রক্রিয়াটি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী পরিচালিত হয়—যেখানে যথাযথ বিচারপ্রক্রিয়ার নিশ্চয়তা, ন্যায়সঙ্গত বিচারের অধিকার এবং বেসামরিক আদালতে শুনানির বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।
এ কে এম আফতাব হোসেন প্রামাণিকের শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম, কমিশনের সদস্য অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, কমিশন সচিবালয়ের সচিব আবদুর রহমান তরফদার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ড. ইউনূস বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যা ঐক্য এবং পরিবর্তনের জন্য একটি অভিন্ন প্রতিশ্রুতি দেখিয়েছিল। এটি আসন্ন নির্বাচনের আগে আস্থা তৈরিতে সহায়তা করে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ড. ইউনূস।