প্রকাশিত এ তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের ৫৪ দশমিক ৮ শতাংশ কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা গ্রহণ করছে। এ সহায়তার মধ্যে খাদ্য সহায়তা, স্বাস্থ্য সেবা, আবাসন ভর্তুকিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্তর্ভুক্ত বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করে, আইনকে পদদলিত করে সম্প্রতি যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে গেছে, সেই দৃশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতিরই নগ্ন বহির্প্রকাশ ছাড়া অন্য কিছুই হতে পারে না।
স্থানীয়রা জানান, সিকদার পাড়া গ্রামে বাড়ির অদূরে দাঁড়িয়ে ছিলেন জানে আলম। এ সময় মোটরসাইকেলে করে মুখোশ পরা তিনজন সেখানে হাজির হন। জানে আলমকে গুলি করেই তারা দ্রুত সটকে পড়েন। শব্দ শুনে আশপাশের লোকজন গিয়ে জানে আলমকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।
বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সূত্র জানিয়েছে, বৈঠকগুলোতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আসন সমঝোতার ভিত্তিতে এসব দলের প্রার্থীদের জন্য বিএনপি যেসব আসন ছেড়ে দিয়েছে, সেসব আসনের পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
‘মানুষের লাগি ঢেলে দিয়ে যাব মানুষের দেওয়া প্রাণ’— এই বাণী ছিল তার। সেই বাণীতেই শিল্পী ও সংগ্রামী সত্যেন সেনকে ৪৫তম প্রয়াণবার্ষিকীতে স্মরণ করেছে তারই হাতে গড়ে তোলা সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন পরিশুদ্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বীক্রম। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের অধিকাংশই জামায়াতের উল্লেখ করে তিনি বলেছেন, দেশকে সুশাসন উপহার দিতেই তাদের সঙ্গে এলডিপি এক হয়েছে।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, তারা (আইসিসি) আমাদেরকে মিটিং করার জন্য বলবে খুব তাড়াতাড়ি। সেখানে আমাদের কথাগুলো আমরা প্রকাশ করব। তবে যে ইমেইল আমরা পাঠিয়েছি, এর জবাবের ওপর নির্ভর করবে আমরা পরবর্তী কী পদক্ষেপ নেব।
সোমবার (৫ জানুয়ারি) কলকাতা ও ঢাকার একাধিক সূত্র রাজনীতি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, ওবায়দুল কাদের সুস্থ আছেন। কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি হতে হলেও এখন তিনি বাসায় অবস্থান করছেন।
অভিযুক্ত সৈয়দ আবজুরুল হক চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) দপ্তরের অধীনে কর্মরত ছিলেন। বর্তমানে অবসরোত্তর ছুটিতে রয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় কাপালিয়া বাজারে নিজের বরফকলে বসে ছিলেন রানা। এ সময় একটি মোটরসাইকেলে করে অজ্ঞাত তিনজন সেখানে উপস্থিত হয়ে রানার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধারের আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।