প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘মানুষের লাগি ঢেলে দিয়ে যাব মানুষের দেওয়া প্রাণ’— এই বাণী ছিল তার। সেই বাণীতেই শিল্পী ও সংগ্রামী সত্যেন সেনকে ৪৫তম প্রয়াণবার্ষিকীতে স্মরণ করেছে তারই হাতে গড়ে তোলা সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী।
সোমবার (৫ জানুয়ারি) ১৪/২, তোপখানা রোডে উদীচীর ভস্মীভূত কার্যালয়ের বাইরে সত্যেন সেন চত্বরে এ স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উদীচীর সদস্য ইয়াসমিন সুলতানা তিথি, উদীচী যুক্তরাষ্ট্রের জর্জিয়া শাখার মোরশেদুল হাকিম শুভ্র।
উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, আজীবন কৃষক আন্দোলনে একনিষ্ঠ সংগঠক-কর্মী সত্যেন সেন নিপীড়িত মানুষের মননের বিকাশের ভাবনায় সাংস্কৃতিক আন্দোলনকেই সবচেয়ে আদর্শ হাতিয়ার মনে করেছিলেন। সেই ভাবনার বহির্প্রকাশ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত তার প্রাণের সংগঠন উদীচী। এই সংগঠন তার দেখানো আদর্শের পথেই রয়েছে।
জামসেদ আনোয়ার আরও বলেন, সেই আদর্শিক পথই আমাদের জানায়— ১৯৯৭ সালে, ২০০৫ সালে ও ২০২৪ সালের ১৯ ডিসেম্বরসহ বারবার কাপুরুষের দল ভয় পেয়ে আমাদের ওপর চোরাগোপ্তা হামলা করে প্রাণ সংহার করেছে। কিন্তু উদীচী কখনোই দমে যায়নি। বারবার হামলার মাঝেও উদীচী প্রতিবাদ জারি রেখেছে। প্রকাশ্য হুমকি দিয়ে চোরা হামলা করে উদীচী কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দিলেও এই অন্তর্বর্তী সরকার কোনো নিরাপত্তা দিতে পারেনি। এখনো কোনো অপরাধী আটক হয়নি।
বক্তারা বলেন, এই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আমাদের একমাত্র সঠিক দিকে নিতে পারে। অথচ এক শ্রেণির মানুষ সেই নির্বাচনকেই বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে। আমাদের এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক মার্কিন বাহিনীর অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় উদীচী তীব্র নিন্দা জানায়। অবিলম্বে পৃথিবীর সব গণতান্ত্রিক মতের মানুষকে এ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান উদীচীর নেতারা।
উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম বলেন, সত্যেন সেনের আদর্শ আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়ে গেছে। উদীচী সে পথ থেকে কখনোই বিচ্যুত হবে না।
এর আগে সত্যেন সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের যৌথ সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য সজীব তানভীর। গান পরিবেশন করেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মীর সাখাওয়াত, কেন্দ্রীয় কমিটির সদস্য হামিদুল ইসলাম হিল্লোল ও মায়েশা সুলতানা উর্বি এবং ডেমরা শাখার ছোট বন্ধু রুপকথা, আদিব, কুশাল ও বেলি। সভা সঞ্চলনা করেন উদাচীর সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান।

রায় ঘোষণার সময় বিচারক পর্যবেক্ষণে বলেন, ‘একটি নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অধিকার কারও নেই।’ট্রাইব্যুনাল বলেন, শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব বলেও মন্তব্য করেন বিচারক।
২ ঘণ্টা আগে
ঢাকার পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে আপাতত সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তার আশা, উচ্চ আদালতে গেলেও এই রায় বহাল থাকবে।
২ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, সরকারের কিছু পদক্ষেপ নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে সিটি করপোরেশন ও ৪২টি জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগে
আলোচিত এই মামলার ১৯ দিনের মাথায় আজ রোববার (৭ জুন) রায় ঘোষণা করলেন আদালত। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই জরিমানার টাকা রামিসার আইনগত উত্তরাধিকার পাবে।
৩ ঘণ্টা আগে