আইসিসি আলোচনায় ডাকবে: বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক
গুলশানে বিএনপি চেয়ারপাসনের কার্যালয়ে প্রয়াত খালেদা জিয়ার প্রয়াণে শোক জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: বিসিবি

টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শিগগিরই বাংলাদেশের সঙ্গে বৈঠকে বসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, তারা (আইসিসি) আমাদেরকে মিটিং করার জন্য বলবে খুব তাড়াতাড়ি। সেখানে আমাদের কথাগুলো আমরা প্রকাশ করব। তবে যে ইমেইল আমরা পাঠিয়েছি, এর জবাবের ওপর নির্ভর করবে আমরা পরবর্তী কী পদক্ষেপ নেব।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গেলে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি। বিবিসি সভাপতিসহ বোর্ডের কয়েকজন পরিচালক সেখানে উপস্থিত ছিলেন।

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ও আইসিসিকে চিঠি দেওয়ার কথা তুলে ধরে আমিনুল ইসলাম বুলবুল বলেন, বিসিবি পরিচালকদের নিয়ে আমরা দুটি সভা করেছি সিদ্ধান্ত নেওয়ার আগে। সিদ্ধান্তগুলোও আপনারা এর মধ্যেই জেনে গেছেন।

‘আমাদের দল এই মুহূর্তে ভারতে গিয়ে খেলুক— এতে আমরা নিরাপদ অনুভব করছি না। এ জন্য আমরা আইসিসিকে চিঠি লিখেছি। সেটায় উল্লেখ করেছি আমরা কী করতে চাচ্ছি। কারণ আমাদের কাছে মনে হয়েছে, নিরাপত্তা একটা বড় কনসার্ন,’— বলেন বিসিবি সভাপতি।

টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচিতে বাংলাদেশের তিনটি খেলা রয়েছে ভারতের কলকাতায়। এর মধ্যে আগামী ৯ জানুয়ারি ভারতে শুরু হচ্ছে আইপিএল। এবারের আসতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানকে।

এদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতে চলমান নানা ধরনের বিক্ষোভের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নির্দেশ দেয়, কলকাতা দলকে ছেড়ে দিতে হবে মুস্তাফিজকে। চাইলে এর বদলে তারা অন্য ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে।

মুস্তাফিজকে এভাবে আইপিএল থেকে বাদ দেওয়াকে অসম্মানজনক অভিহিত করছেন বিসিবি সভাপতির দায়িত্বে থাকা জাতীয় ক্রিকেট দলের একসময়কার অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, মুস্তাফিজ আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। ক্রিকেটাররা যখন খেলতে যায়, তখন মানসম্মান নিয়ে ক্রিকেট খেলে। কাজেই কোনো ক্রিকেটারদে যখন কোনোভাবে অসম্মান করা হয়, আমিসহ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা যারা আছেন, আমরা কেউই এটাকে ভালোভাবে নেই না। এ জন্য আমরা সবাই মর্মাহত।

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ওই ঘটনার জের ধরেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা দেন, বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এর মধ্যে আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক আদেশে দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, বাংলাদেশ ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর এরই মধ্যে টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি পরিবর্তন নিয়ে কাজ শুরু করেছে আইসিসি। খুব শিগগিরই বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে টুর্নামেন্টের যৌথ আয়োজক দেশ শ্রীলংকায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

এদিকে আগামী আগস্টে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় দলের। চলমান পরিস্থিতিতে সে সিরিজ ঝুলে গেছে, তা বলাই বাহুল্য। এ বিষয়ে বুলবুল বলেন,‘দুই দেশের সিরিজ বা বিশ্বকাপে খেলা আলাদা বিষয়। বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু আলাদা বিষয়। আপাতত আমাদের ফোকাস বিশ্বকাপ।’

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ইতিহাসে প্রথমবার র‍্যাংকিংয়ের শীর্ষ ৪ চার দল সেমিফাইনালে

ফিফার সবশেষ আপডেট অনুযায়ী, পুরুষ ফুটবল দলগুলোর মধ্যে র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। দ্বিতীয় স্থান লিওনেল মেসির আর্জেন্টিনার। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে লামিনা ইয়ামালের স্পেন। আর হ্যারি কেইনের ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। সে হিসাবে র‍্যাংকিংয়ের প্রথম ও তৃতীয় দল মুখোমুখি হ

২ দিন আগে

আলভারেজ-লাউতারোতে স্বস্তি, সুইসদের কাঁদিয়ে সেমিতে আর্জেন্টিনা

মেসির কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে নিলেন ম্যাক আলিস্টার। এরপর পুরো ম্যাচে মেসি যেন ঘুরলেন নিজের ছায়া হয়ে। আর্জেন্টিনাকেও মনে হলো অনেকটাই ছন্নছাড়া। এর মধ্যে সমতায় ফিরল সুইজারল্যান্ড। এক সুইস ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। শেষ পর্যন্ত অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় গিয়ে শেষ ৮ মিনিটে হুলিয়ান আলভারেজ আ

২ দিন আগে

৯০ মিনিটে সমতায় আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

ম্যাচের মাত্র ১০ মিনিটেই মেসির দারুণ এক কর্নারে হেড করে লিড এনে দিয়েছিলেন ম্যাক আলিস্টার। এরপর আর আক্রমণে সমন্বয় ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। উলটো ৬৭ মিনিটে পালটা আক্রমণ থেকে গোল খেয়ে বসে বিশ্বচ্যাম্পিয়নরা। সমতায় ফেরার পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন। কিন্তু ৯০ মিনিটের খেলা

২ দিন আগে

বেলিংহামের জোড়া গোলে থামল নরওয়ের বিশ্বকাপযাত্রা, সেমিতে ইংল্যান্ড

প্রথমার্ধের ৪৫ মিনিট শেষে ইনজুরি টাইমে একবার, আরেকবার ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময়ে— বেলিংহামের দুই গোলেই স্বপ্ন ভেঙেছে নরওয়ের। শেষ আটে এসে থেমেছে বিশ্বকাপের স্বপ্নযাত্রা। ইংল্যান্ড পৌঁছে গেছে সেমিফাইনালে। অবশ্য ইংল্যান্ডের প্রথম গোলের আগে বল তারে লেগে দিক পরিবর্তন হওয়া আর নরওয়ের একটি গোল বাতিল

২ দিন আগে