ট্রাম্পের এমন মন্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়লে জবাব দিতে ভোলেননি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘আসুন, আমাকে ধরে নিয়ে যান। আমি এখানেই (কলম্বিয়া) আপনার জন্য অপেক্ষা করছি।’
আইপিএল থেকে বাদ পড়ার পর এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানের। টুর্নামেন্টটির আসন্ন ১১তম আসরে তালিকাভুক্ত হয়েছেন তিনি।
প্রেস সচিব বলেন, নির্বাচনের আর মাত্র ৩৭ দিন বাকি। আমাদের (সরকার) প্রস্তুতিও সম্পন্ন। নির্বাচনের জন্য সরকার রাজনৈতিক, প্রশাসনিক ও নিরাপত্তার সব ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুত। তারপরও কেউ কেউ নির্বাচন নিয়ে এখনো বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাদের প্রোফাইল আমাদের কাছে স্পষ্ট।
এর আগে একাধিক বিদেশি সঞ্চালকের সঙ্গে বিপিএলের জন্য চুক্তি করেছিল বিসিবি। পাকিস্তানের উপস্থাপক জয়নব আব্বাস বিপিএলের শুরু থেকে সঞ্চালনাও করে চলেছেন। রিধিমা পাঠকেরও শিগগিরই বাংলাদেশে আসার কথা ছিল। বিসিবির নতুন সিদ্ধান্তের কারণে বাংলাদেশ সফর শুরুর আগেই রিধিমার বিপিএল অধ্যায়ের সমাপ্তি ঘটল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর কথা জানিয়েছে ইইউ প্রতিনিধিদল।
বৈঠক শেষে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড, গণভোট, তুচ্ছ কারণে মনোনয়ন বাতিল ও প্রশাসনের একপাক্ষিক আচরণের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করা হয়েছে। নির্বাচনের সামগ্রিক আলোচনা থেকে গণভোটের বিষয়টি হারিয়ে গেছে বলেও অভিযোগ করে
এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮ জন সহকারী শিক্ষক ও প্রভাষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে এমপিওভুক্ত স্কুল-কলেজে ২৯ হাজার ৫৭১টি, মাদরাসায় ৩৬ হাজার ৮০৪টি ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শূ
পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, বৈঠকে দুই দেশের বিমানবাহিনীর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, প্রশিক্ষণ ও অ্যারোস্পেস প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাবনা।
সংবাদ সম্মেলনে এনসিপি ফেনী জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক জুলাইযোদ্ধা ওমর ফারুক শুভ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিলেও তারা তাদের সেই নীতি আদর্শ থেকে সরে এসেছে। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। এখন স্বেছায় অব্যাহতি নিয়েছি। পদত্যাগের কপি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সদ্যই বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র এরই মধ্যে বৈধ ঘোষিত হয়েছে। আরও কিছু আনুষ্ঠানিকতার পর আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের।