ফেনী প্রতিনিধি

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) ফেনী জেলা শাখার পাঁচ নেতা পদত্যাগ করেছেন। এনসিপি মধ্যমপন্থার রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হয়েছে অভিযোগ তুলে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন এনসিপির এই পাঁচ নেতা।
সংবাদ সম্মেলনে এনসিপি ফেনী জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক জুলাইযোদ্ধা ওমর ফারুক শুভ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিলেও তারা তাদের সেই নীতি আদর্শ থেকে সরে এসেছে। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। এখন স্বেছায় অব্যাহতি নিয়েছি। পদত্যাগের কপি এনসিপির জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।
ওমর ফারুক শুভ ছাড়াও পদত্যাগী বাকি চারজন হলেন— সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাবু এবং সদস্য আজিমুল হক, জোনায়েদ হোসেন ও নুরে আজিম।
এদিকে এনসিপির এই পাঁচ নেতা পদত্যাগের পর অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনেও সাংবাদিকরা প্রশ্ন রাখেন তাদের কাছে।
জবাবে পদত্যাগী নেতারা বলেন, আপাতত তারা কোনো দলেই যোগ দেবেন না। তবে সাধারণ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকবেন।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক বলেন, পদত্যাগের বিষয়টি আমরা শুনেছি। এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আহতদের মধ্যে রেজাউল শিকদারের পক্ষের সমর্থক মান্নান সরদারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১ দিন আগে
সোমবার (১০ আগস্ট) ভোরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়চর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ দিন আগে
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে
পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে গেলে চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ট্রাকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হক নিহত হন। এতে প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন।
২ দিন আগে