উপদেষ্টা জানান, ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। পাশাপাশি যেসব আউটলেট ইচ্ছাকৃতভাবে বিক্রি বন্ধ রেখেছিল, সেগুলো পুনরায় খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, আইসিসি এমন কোনো চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম দেয়নি বাংলাদেশকে।
আবহাওয়া সংস্থাগুলো সতর্ক করেছে, তুষারপাতের এই ভয়াবহতা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০০ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯০ এবং এজিএস পদে মাসুদ রানা ৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন।
পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা আবার শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কারিগরি (যান্ত্রিক) ত্রুটির কারণে ভোট গণনা বন্ধ হয়ে যায়।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার ঘটনায় আলোচনায় এসেছে অনলাইন বাজির একটি চমকপ্রদ ঘটনা। মাদুরোর ক্ষমতাচ্যুতি নিয়ে আগাম বাজি ধরে এক জুয়াড়ি জিতেছেন ৪ লাখ ৩৬ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৩২ লাখ টাকারও বেশি।
‘রাজনৈতিক প্রতিহিংসা’ থেকে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের রাজনীতিতে সংশ্লিষ্ট ঢাকার একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ হত্যা মামলার তদন্তের দায়িত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযোগপত্রও দাখিল করেছে আ
আবদুল্লাহ আল জাবের বলেন, সরকার বলেছে, একজন ওয়ার্ড কমিশনার নাকি ওসমান হাদিকে গুলি করার নির্দেশ দিয়েছে। তার নির্দেশে ফয়সাল করিম মাসুদ খুন করেছে। এটা তো পাগলেও বিশ্বাস করবে না। ওসমান হাদিকে খুনের সঙ্গে একটি পুরো চক্র জড়িত রয়েছে। এই খুনের পেছনে রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে। তাদের বিচারের মুখোমুখি না
কারিগরি (যান্ত্রিক) ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা থমকে আছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার স্থান কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে নির্বাচন কমিশনার আনিসুর রহমান ভোট গণনা স্থগিতের ঘোষণা দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে পরিচালক পদে তিন সাবেক সেনা কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে। তারা নিরাপত্তা, প্রটোকল ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।