নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) পাঠানো মেইলের জবাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়ম চলার অভিযোগ উঠেছে। অফিসে সিসিটিভি ক্যামেরা থাকলেও প্রবেশপথে ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’ সাইনবোর্ড ঝুলিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। দলিল নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সেব
প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনার মাধ্যমে এই রুটটি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। বর্তমান ট্রানজিট ব্যবস্থার কারণে দুবাই বা দোহা হয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া যাত্রীদের ভোগান্তি ও সময়—উভয়ই সাশ্রয় হবে এই সরাসরি ফ্লাইটের ফলে। পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির সবুজ সংকেত পাওয়ার পর সব প্রস্তুতি এখন
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য এই ভিসা বন্ড প্রযোজ্য হবে। এ তালিকায় এখন পর্যন্ত ৩৮টি দেশের নাম যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে চারটি দেশের জন্য ভিসা বন্ড কার্যকর করা হয়েছে গত বছর। কিছু দেশের ভিসা বন্ড এ বছরের প্রথম দি
বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এখন ভোটের আমেজ। তবে এই ভোটদানে রয়েছে কঠোর গোপনীয়তার শর্ত; যার ব্যত্যয় ঘটলে ব্লক হতে পারে জাতীয় পরিচয়পত্র। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের আগেই সব প্রবাসী ভোটারের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন।
ডেনমার্ক দীর্ঘদিন ধরেই আর্কটিক অঞ্চলের এই দ্বীপটি নিয়ে ট্রাম্পের আগ্রহের বিরোধিতা করে আসছে। কিন্তু গত সপ্তাহের শেষে ট্রাম্প আবারও বলেছেন, নিরাপত্তার স্বার্থে তাদের গ্রিনল্যান্ড "প্রয়োজন"।
বিএনপির থেকে আসন সমঝোতায় ছাড় পাওয়া একাধিক নেতার সঙ্গে আলাপে তাদের এমন বিড়ম্বনায় কথা উঠে এসেছে। অবশ্য বিএনপির হাইকমান্ডের কাছে সহযোগিতা চাওয়ার পর মাঠের পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছে বলে জানালেন দলটির মিত্ররা। পুরোপুরি সহযোগিতা পেতে দল থেকে আনুষ্ঠানিক নির্দেশনা চাচ্ছেন তারা।
আফার অঞ্চলের যোগাযোগ দফতর জানায়, ট্রাকটি অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় উল্টে যায়। অবৈধ দালালদের প্ররোচনায় মানুষজন ঝুঁকিপূর্ণ যাত্রাপথে নামেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকাজ চলছে এবং আহতদের ডাউবটি রেফারাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আ