প্রতিবেদক, রাজনীতি ডটকম

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি।
আগামী ২৯ জানুয়ারি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুনরায় এই রুটে তাদের সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
২০১২ সালে বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ ১৪ বছর পর এই উদ্যোগ দুই দেশের আকাশপথে যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনার মাধ্যমে এই রুটটি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। বর্তমান ট্রানজিট ব্যবস্থার কারণে দুবাই বা দোহা হয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া যাত্রীদের ভোগান্তি ও সময়—উভয়ই সাশ্রয় হবে এই সরাসরি ফ্লাইটের ফলে। পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির সবুজ সংকেত পাওয়ার পর সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।
সূত্র জানায়, ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুইদিন এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এ সময়ের পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে এবং নির্ধারিত করিডোর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতিও দিয়েছে বিমানকে।
বিমান জানায়, এই রুট পুনরায় চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। সবকিছু চূড়ান্ত হলে ২০১২ সালের পর আগামী ২৯ জানুয়ারি প্রথমবারের মতো ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হবে।
বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রমণকারী যাত্রীদের বেশির ভাগকেই দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইটে যাতায়াত করতে হয়।

বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বাড়লেও সাম্প্রতিক মাসগুলোতে অনেক গ্রাহকের বিল দ্বিগুণের বেশি হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘অথচ লোডশেডিংয়ের কারণে তারা আগের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করছেন। এটা তো লুটপাট। আগে এই অনিয়ম ও চুরি বন্ধ করা দরকার।’
৩ ঘণ্টা আগে
বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমার সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের সঙ্গেই আলোচনা হয়েছে। সাদপন্থী মুরুব্বিদের সঙ্গে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়, এর আগে জুবায়েরপন্থী শীর্ষ দায়িত্বশীলদের সঙ্গেও বিস্তারিত কথা বলেছে সরকার।
৪ ঘণ্টা আগে
তার দাবি, পেশাগত ঈর্ষা এবং ডিআইএতে পদায়ন না পাওয়া কয়েকজন কর্মকর্তার বিরোধিতার কারণেই তাকে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
৪ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে সাম্প্রদায়িক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম এবং সংস্কৃতি পালন করে আসছে। তবে সময় সময় কংস-চরিত্রের মানুষেরা রাষ্ট্র এবং সমাজে বিভেদ-বিরোধ সৃষ্টি জিইয়ে রাখার অপচে
৫ ঘণ্টা আগে