ইরানের বিরুদ্ধে ক্রমবর্ধমান শত্রুতামূলক বক্তব্যকে সরাসরি হুমকি হিসেবে দেখছে তেহরান। এর ধারাবাহিকতা কোনোভাবেই উত্তরহীন থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান। তিনি আগ্রাসনকারীদের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
দেশের শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টি কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল ক্রয় করে বিতরণের জন্য প্রথম পর্যায়ে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের টর্চ বেয়ারার (মশালবাহী) হিসেবে দেশের গণতন্ত্রকে নেতৃত্ব দেবেন। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, দীর্ঘ সময় ধরে তা খালেদা জিয়া বহন করেছিলেন এবং এখন সেই মশাল তারেক রহমানের হাতে তুল
ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলামের চেয়ে এগিয়ে আছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব।
২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান। ৮ বছর পর দেশটি থেকে ভুট্টা আমদানি শুরু করেছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের কাছে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে কারাকাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করে বলেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে।
দেশের ৪৪ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এমনটা থাকতে পারে আরও ১০ দিন। প্রচণ্ড শীতের কারণে মাঝারি থেকে ঘন কুয়াশাও বিরাজ করতে পারে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের অভিযোগ করেছেন, সম্প্রতি প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিগত দিনের মতো কোনো পাতানো নির্বাচন হলে তার ফল ভালো হবে না।
মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী রোববার (১১ জানুয়ারি) দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
এই সফরে তিন রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার এবং জুলাই বিপ্লবে শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন।