জিবরাইল (আ.) ঊর্ধ্বাকাশে অবস্থিত সিদরাত-আল মুনতাহা, বেহেশতের নদী ও ফেরেশতাদের জন্য আল্লাহর নির্ধারিত ইবাদতখানা বায়তুল মা’মুর পরিদর্শন করা মহানবি (সা.)-কে। এরপর তিনি আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেন।
শনিবার (১৭ জানুয়ারি) ঐতিহাসিক তেভাগা আন্দোলনের অন্যতম পুরোধা, মুক্তিযুদ্ধের সংগঠক এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকী।
রাজধানীর উত্তরায় সাত তলা একটি ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যুর খবর দিয়েছে ফায়ার সার্ভিস। ওই ভবন থেকে আরও ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় শুরু হবে এ শোকসভা। অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহর উদ্যোগে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শোকসভায় উপস্থিত থাকবেন।
সভায় ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মো. আব্দুস সবূর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, মো. কাউসার আলম, মো. ওবায়দুল হক, অধ্যাপক ড. এ এ মাহবুব উদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান উপস্থিত ছিলেন।
সাইফুল হক বলেন, কোরআনের হাফেজ যারা, তারা আমাদের সমাজের নৈতিক দিশা প্রদর্শক। তারা কোরআনের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে মানবসেবায় নিজেদের নিয়োজিত করবেন— এটাই আমাদের প্রত্যাশা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘তিনি (মাচাদো) একজন অসাধারণ নারী। যিনি অনেক কিছু সহ্য করে এসেছেন।’
স্প্যানিশ ও ইংরেজি ভাষায় মাচাদো বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছি। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা করতে পারি।
বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, বিপিএলের ঢাকা পর্বের ম্যাচগুলো সরাসরি পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারের স্থগিত দুই ম্যাচ হচ্ছে আজ শুক্রবার। শুক্রবারের ম্যাচ দুটি হবে শনিবার। একইভাবে শনিবারের দুটি ম্যাচ রোববার খেলবেন ক্রিকেটাররা।
‘স্মার্ট লাইফ ফ্রি ওয়াইফাই’— স্লোগানকে সামনে রেখে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিলভার লাইন গ্রুপ বাগেরহাট জেলার সব ইউনিয়নে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট (ওয়াইফাই) সেবা চালু করেছে।