মাচাদো একজন অসাধারণ নারী: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও মারিয়া কোরিনো মাচাদো (ডানে)। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ‘অসাধারণ নারী’ হিসেবে অভিহিত করেছেন।

এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে মাচাদো তার নোবেল পুরস্কারের পদকটি ট্রাম্পকে উপহার দেওয়ার পর ট্রাম্পের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া এসেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘তিনি (মাচাদো) একজন অসাধারণ নারী। যিনি অনেক কিছু সহ্য করে এসেছেন।’

মাচাদোর নোবেল শান্তি পুরস্কারের পদকটি ট্রাম্পের হাতে তুলে দেওয়ার প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি যে কাজ করেছি, তার জন্য তার (মাচাদো) শান্তির নোবেল পদকটি আমাকে উপহার দিয়েছেন মাচাদো। এটি পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন।

নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের আগ্রহ সর্বজনবিদিত। বিভিন্ন সময় তিনি নিজেকে নোবেল পুরস্কারের যোগ্য বলে দাবি করেছেন। গত বছর তিনি বলেছিলেন, সাতটি যুদ্ধ থামানোর কারণে তাকে সাতটি নোবেল দেওয়া উচিত।

পরে গত বছর শান্তিতে নোবেলজয়ী হিসেবে মাচাদোর নাম ঘোষণা হলে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছিলেন ট্রাম্প। মাচাদো অবশ্য নোবেল পাওয়ার পরই জানিয়েছিল, ট্রাম্পের সঙ্গে তিনি এই পুরস্কার ভাগ করে নেবেন।

এদিকে গত ৩ জানুয়ারি নজিরবিহীন এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প ঘোষণা দেন, তিনিই ভেনেজুয়েলার দায়িত্ব নিয়েছেন।

এ অভিযানের পর ধারণা করা হচ্ছিল, শান্তিতে নোবেল পুরস্কার জয়ের পর তা ট্রাম্পকে উৎসর্গ করা মাচাদো ভেনেজুয়েলার অন্তর্বর্তী রূপান্তরের সময়ে দায়িত্ব পাবেন। ট্রাম্প অবশ্য তাকে সমর্থন জানাননি। বরং মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ট্রাম্প প্রশাসন তার সঙ্গেই কাজ করছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বামপন্থি প্রার্থীকে হারিয়ে পেরুর মসনদে ফুজিমোরি

দীর্ঘ এক সপ্তাহ ধরে ভোট গণনা ও প্রতিটি ব্যালট পুনঃপরীক্ষার পর অবশেষে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থি নেত্রী কেইকো ফুজিমোরি।

১০ ঘণ্টা আগে

লেবানন ছাড়ার শর্ত জানালেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত নথিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী লেবানন সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করবে এবং সংশ্লিষ্ট অবকাঠামো ভেঙে ফেলে দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করবে। এর ফলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ উন্মুক্ত হবে।

১৩ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৭০০ ছাড়াল

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন। বার্তাসংস্থা এএফপির জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে।

১৩ ঘণ্টা আগে

ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তিতে কি থেমে যাবে যুদ্ধাপরাধের বিচার?

ইসরায়েলের সঙ্গে লেবাননের সদ্য সই হওয়া ১৪ দফার কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) দেশটিতে চলমান সংঘাত প্রশমনের আশা তৈরি করলেও, এর একটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।

১ দিন আগে