প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সিএনজিটি যাত্রী ওঠানামার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে সিএনজিটিকে ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাশে থাকা এক পথচারীও আহত হন। পরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
পোস্টে মাহদী আমিন লেখেন, ঢাকা-৮ আসনের এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনী প্রচারণার বিধিসম্মত সময়ের অনেক আগেই ভোট চাইতে শুরু করেছিলেন। তার কথাবার্তা ও আচরণে যে ঔদ্ধত্য এবং প্রচারে থাকার জন্য যে মুখরোচক বক্তব্য, তা সবার নজরে পড়েছে। দেশি-বিদেশি মানুষের সামনে বিএনপির বিরুদ্ধে বিষোদগার, কখনো
সাভারের ইসলামনগর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জাবির দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় ওই ভবনের দোতলায় এই দুর্ঘটনা ঘটে।
তরুণদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সেই লক্ষ্যে বুধবার সকাল ৯টায় পবা উপজেলার বায়া সরকারি শিশু সদন প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বুধবার সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম এই তথ্য জানান।
সরেজমিনে দেখা গেছে, জালিয়াপালং ও রাজাপালং বিট এলাকায় পাহাড় কেটে গড়ে উঠছে বহুতল ভবন, পানের বরজ ও ব্যক্তিগত বাগান। বনভূমিতে ঘর নির্মাণ, বালু ও মাটি উত্তোলন এবং করাতকল পরিচালনা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। তিনি দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতা ছিলেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজ্যের বারামতি জেলায় এ দুর্ঘটনা ঘটে।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ও নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগে পাবনার চাটমোহর উপজেলা বিএনপির চার নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। রাজ্যসভার কার্যসূচিতে (লিস্ট অব বিজনেস) এ সংক্রান্ত বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুবাইয়ে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ নির্মিত হতে যাচ্ছে। এটি এমন একটি রাস্তা যা তৈরিতে ব্যবহার করা হবে সোনা। রাস্তিাটি বানানো হবে আমিরাতের গোল্ড ডিস্ট্রিক্টে। তবে বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।