প্রয়াত খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাবে ভারতীয় সংসদ

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৪: ৩৫

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। রাজ্যসভার কার্যসূচিতে (লিস্ট অব বিজনেস) এ সংক্রান্ত বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজ্যসভার কার্যতালিকায় ‘অবিচুয়ারি রেফারেন্সেস’ বা প্রয়াত ব্যক্তিদের স্মরণ পর্বে বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করা হয়। সেখানে তাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন হিসেবে উল্লেখ করা হয়েছে।

রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি. সি. মোদির স্বাক্ষরিত কার্যতালিকাটি মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশ করা হয়। নথি অনুযায়ী, প্রেসিডেন্টের ভাষণ শেষ হওয়ার প্রায় আধাঘণ্টা পর রাজ্যসভায় এই শ্রদ্ধা নিবেদন পর্ব অনুষ্ঠিত হবে। একই পর্বে ভারতের কয়েকজন সাবেক সংসদ সদস্যের প্রতিও শ্রদ্ধা জানানো হবে।

ভারতের সংসদে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি এভাবে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পরমাণু চুক্তির আশায় ‘গুঁড়ে বালি’, ইরান যুদ্ধের সমাপ্তি হরমুজের দরজায়?

ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি ছাড়াই সংঘাত শেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়াকে যুদ্ধের বিজয় হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েও ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে

১ দিন আগে

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার নতুন মহাসচিব মোহসেন রেজায়ি

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) মহাসচিব পদে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়িকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সমন্বয়কারী গুরুত্বপূর্ণ এ পরিষদে মোহাম্মদ বাঘের জোলগদরের স্থলাভিষিক্ত হয়েছেন ৭১ বছর বয়সী রেজায়ি।

১ দিন আগে

সৌদির অগ্নিকাণ্ডে ১৬ প্রাণহানি, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ওই দুর্ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

১ দিন আগে

১৫ দিন ধরে মালয়েশিয়ার মর্গে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ নেই

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।

২ দিন আগে