সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বুধবার সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম এই তথ্য জানান।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

গত ১২ জানুয়ারি বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নদীভাঙনকবলিত অসহায়দের পাশে এবিজি ফাউন্ডেশন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। এ সহায়তা পেয়ে অসহায় মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৬ ঘণ্টা আগে

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

১৭ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

১৭ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

১৮ ঘণ্টা আগে
Advertisement