ভারতে বিমান বিধ্বস্ত হয়ে উপ-মুখ্যমন্ত্রী নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১১: ২৪

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। তিনি দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতা ছিলেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজ্যের বারামতি জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, বর্তমানে মহারাষ্ট্রে জেলা পরিষদ নির্বাচন চলমান। নির্বাচন উপলক্ষে বারামতি জেলায় এনসিপির চারটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। এসব কর্মসূচিতে অংশ নিতে বুধবার সকালে তিনি রাজধানী মুম্বাই থেকে একটি চার্টার্ড বিমানে করে বারামতির উদ্দেশে রওনা হন।

পথিমধ্যে বারামতি এলাকায় বিমানটি দুর্ঘটনায় পড়লে ঘটনাস্থলেই অজিত পাওয়ারের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অজিত পাওয়ারের মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়াল

গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫। এতে রাজধানী কারাকাসসহ উপকূলীয় অঞ্চল ও আশপাশের শহরগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই ভেনেজুয়েলায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে জা

১১ ঘণ্টা আগে

ট্রাম্পের শান্তি উদ্যোগ, পুতিন হাঁটছেন উলেটো পথে

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

হরমুজে ফি বসানোর আলোচনা ইউরোপে, মালাক্কা মডেল চায় ওমান

হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব

১৪ ঘণ্টা আগে

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।

১৫ ঘণ্টা আগে