বরিশাল নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে হঠাৎ করে অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে পেট্রোলের সরবরাহও সীমিত হয়ে পড়ায় নির্দিষ্ট পরিমাণের বেশি জ্বালানি দেওয়া হচ্ছে না। এতে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদগাহে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন নামের একজন নিহত হয়েছেন।
আইআরজিসি ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী একটি সংস্থা। সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডের পাশাপাশি রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও এ বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে।
নারীর সমঅধিকার প্রতিষ্ঠা, মর্যাদা রক্ষা এবং বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে প্রতিবছর এই দিনটি বিশ্বজুড়ে উদযাপিত হয়।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে শনিবার (৭ মার্চ) রাতে লন্ডনে পৌঁছে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি এই অভিযানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ বিমান হামলার কঠোর জবাব হিসেবে অভিহিত করেছে।
সার্বিক চিত্র বলছে, এক সপ্তাহ পেরিয়ে গিয়ে ইরান যুদ্ধের সূত্র ধরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠেছে। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একের পর এক নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখে পড়ছেন। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় শেষ পর্যন্ত ইরানে সামরিক সাফল্য অর্জন করা গেলেও তাকে স্পষ্ট কোনো ভূরাজনৈ
এ সময় ইমিকে এবং তার সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহসম্পাদক আবদুল্লাহ আল মামুনকে টেনে-হিঁচড়ে থানার ফটকে নিয়ে মারধর করা হয়। সেখান থেকে ছাত্রশক্তির নেতাকর্মীরা ধরে তাদের শাহবাগ থানার ভেতরে নিয়ে পুলিশের হাতে তুলে দেন।
নীরব ও তার বন্ধু এ নিয়ে প্রতিবাদ জানালে সেখানকার কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফিলিং স্টেশনের কর্মীরা নীরবকে মারধর করেন। মারধরের শিকার নীরব বাসায় ফিরে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার আইআরজিসি এ হামলা চালানোর কথা জানিয়েছে। ইরানের এ বাহিনী বলছে, হরমুজ প্রণালির কিশ দ্বীপে পানি শোধনাগারে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় তারা এই আক্রমণ চালিয়েছে।