রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদগাহে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন নামের একজন নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মোহনপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানান তিনি।
এ ঘটনার প্রতিবাদে জামায়াতের নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় তারা একটি মোটরসাইকেলেও আগুন দেন বলে জানায় পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে তারাবির নামাজের আগে আসন্ন ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে আলোচনা সভা ডাকা হয়। সভায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা চলাকালে উভয়পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়ার বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিকে নিজেদের কর্মী দাবি করে মোহনপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আওয়াল বলেন, ‘সংঘর্ষের সময় বিএনপির কর্মীদের হামলায় তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। তাদের মোহনপুর উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে আলাউদ্দিন মারা গেছেন।’
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান জামায়াতের এ নেতা।
মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির মধ্যে পড়ে ‘হার্ট অ্যাটাক’ করে আলাউদ্দিন মারা গেছেন।

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২ দিন আগে