মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে খালেদা জিয়াসহ মোট ছয়জন অদম্য নারীকে তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাহস ও মনোবলের জন্য রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়েছে।
ডা. জোবাইদা রহমান তার বক্তব্যে বলেন, শত প্রতিকূলতা ও নির্যাতনের মুখেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো মাথানত করেননি, যা এ দেশের নারীদের জন্য বড় এক শিক্ষার বিষয়। তিনি আরও বলেন, একটি জাতি তখনই এগিয়ে যায় যখন সে দেশের নারীরা পূর্ণ নিরাপত্তা ও ন্যায্যতার সাথে এগিয়ে যেতে পারে।
প্রতি বছরের মতো এবারও পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে সমাজের তৃণমূল থেকে উঠে আসা পাঁচজন অদম্য নারীকে এই পুরস্কার দেওয়া হয়েছে। অর্থনৈতিক সাফল্য অর্জন করায় পুরস্কার পেয়েছেন নুরুন নাহার আক্তার। শিক্ষা ও চাকুরিক্ষেত্রে অভাবনীয় সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছেন মোছা. ববিতা খাতুন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযুক্ত নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
বর্তমান বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে জ্বালানি তেল আমদানি-রপ্তানিসহ বিভিন্ন খাতে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘এসব সংকট মোকাবিলায় সবার ধৈর্য ও ঐক্য প্রয়োজন। গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নিতে সরকার ও বিরোধী দলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতির পর এমন মন্তব্য করলেন ট্রাম্প। ওই বিবৃতিতে বলা হয়েছিল, যুক্তরাজ্যের দুটি প্রধান বিমানবাহী রণতরির একটি এইচএমএস প্রিন্স অব ওয়েলসকে পূর্ণ প্রস্তুতিতে রাখা হয়েছে।
আজ রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলী লারিজানি জানান, গত এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন অভিযানে এসব সেনাকে নিজেদের হেফাজতে নিয়েছে তেহরান।
লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি জানান, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরে ইরানি হামলায় ২১ জন মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বরিশাল নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে হঠাৎ করে অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে পেট্রোলের সরবরাহও সীমিত হয়ে পড়ায় নির্দিষ্ট পরিমাণের বেশি জ্বালানি দেওয়া হচ্ছে না। এতে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদগাহে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন নামের একজন নিহত হয়েছেন।