সম্প্রতি সুইডেন ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় ইউক্রেন সুইডেনের অন্যতম আধুনিক মাল্টিরোল ফাইটার জেট জেএএস-৩৯ মডেলের গ্রিপেন-ই যুদ্ধবিমান ১০০ থেকে ১৫০টি কিনবে।
বিএনপির প্রার্থী নির্বাচনের জটিলতা শুধু অভ্যন্তরীণ নয়, জোটের সঙ্গেও আছে। যেসব আসনে কোন্দলের আশঙ্কা প্রবল এবং একাধিক শক্তিশালী প্রার্থী আছে, সেসব আসনে এখনই প্রার্থী চূড়ান্ত করছে না বিএনপি। এছাড়া জোটের শরীকদেরও আসন দিতে হবে। সবমিলিয়ে এরকম আসন রয়েছে একশোটি।
পাকিস্তান বহু আগেই টিটিপিকে নিষিদ্ধ ঘোষণা করলেও, সংগঠনটি খাইবার পাখতুনখোয়া অঞ্চলে এখনো সক্রিয় রয়েছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে; তবে কাবুল সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে।
ইসি বলছে, কারও কোনো দাবি-দাওয়ার মুখে নয়, তারা নির্বাচনি প্রতীকের সংখ্যা বাড়ানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই প্রতীকটি অন্তর্ভুক্ত করেছে। আগের তালিকার কিছু প্রতীক নিয়ে আপত্তি থাকায় সেগুলো সংশোধন করে নতুন প্রতীক যুক্ত করা হয়েছে মাত্র।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স নবায়নের কাজে থানায় যান আবুল কালাম আজাদ। এ খবর জানতে পেরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা থানায় যান। তারা আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, যথাযথ অনুসন্ধান, পরীক্ষা-নিরীক্ষা ও জরিপের ফলাফলের ভিত্তিতে এসব এলাকাকে পানি সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। এসব এলাকার জন্য পালনীয় ১১টি নির্দেশনাও দেওয়া হয়েছে।
মামলার বাকি তিন আসামি হলেন— মোহিউদ্দিন আহমেদ, এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার গ্রাহক মো. আরিফুর রহমান মিম ও তার পরিচয় শনাক্তকারী আল আমিন। পুলিশ এরই মধ্যে আরিফুর রহমানকে মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে মতিঝিল থানায় মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। ঘটনা তদন্তে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় দুটি আলাদা আলাদা কমিটি গঠন করেছে। তিন কার্যদিবসের মধ্যে এসব কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রোহিত আর্য অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে এয়ারগান দিয়ে গুলি করেছিলেন। এ সময় পুলিশও পালটা গুলি চালায়। গুলি রোহিতের বুকের ডান দিকে লাগে। পরে হাসপাতালে চিকিৎসা চলার সময় তিনি মারা যান।
চুক্তির অংশ হিসেবে চীন তার পরিকল্পিত বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিত করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর ঘোষিত ১০০ শতাংশ শুল্ক প্রত্যাহার করবে। এ ছাড়া চীনের পক্ষ থেকে সিন্থেথিক মাদক ফেন্টানিলের প্রবাহ কমানোর প্রতিশ্রুতির পর ট্রাম্প এ সংক্রান্ত ২০ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামানোর ঘোষণা