পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতি বহাল রাখতে সম্মত

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তুরস্কে পাঁচ দিনব্যাপী বৈঠকের পর উভয় দেশ যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত হয়েছে। এই সমঝোতার ফলে সীমান্তে স্থিতিশীলতা বজায় থাকার আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই সমঝোতায় পৌঁছায় দুই দেশ।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনায় অংশ নেওয়া পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখতে একমত হয়েছেন। আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠকে যুদ্ধবিরতি সংক্রান্ত শর্তাবলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তার আগে সীমান্তে যেন কোনো ধরনের সংঘাত না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকবে উভয় দেশ।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দুই দেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, যা সাম্প্রতিক সময়ে চরমে পৌঁছায়। প্রায় দুই হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ ডুরান্ড লাইন দিয়ে সীমান্ত ভাগ করা এই দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনার অন্যতম কারণ ‘তেহরিক-ই তালেবান পাকিস্তান’ বা টিটিপি।

পাকিস্তান বহু আগেই টিটিপিকে নিষিদ্ধ ঘোষণা করলেও, সংগঠনটি খাইবার পাখতুনখোয়া অঞ্চলে এখনো সক্রিয় রয়েছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে; তবে কাবুল সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে।

গত ৯ অক্টোবর টিটিপি নেতাদের লক্ষ্য করে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদ, তার ডেপুটি ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ কয়েকজন নিহত হন। এ ঘটনার পর ১১ অক্টোবর আফগান সেনারা সীমান্তে পাকিস্তানি সেনাচৌকিতে পাল্টা হামলা চালায়। পরদিন পাকিস্তানও জবাবি হামলা শুরু করে।

দুই পক্ষের মধ্যে টানা কয়েক দিনের সংঘাতে প্রাণ হারান অন্তত ২০০ আফগান সেনা এবং ২৩ পাকিস্তানি সেনা। শেষ পর্যন্ত ১৫ অক্টোবর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

পরবর্তীতে ১৮ অক্টোবর দোহায় শুরু হয় দুই দেশের প্রতিনিধিদের বৈঠক, যা পরে স্থানান্তরিত হয় ইস্তাম্বুলে। কাতার ও তুরস্ক এই বৈঠকে মধ্যস্থতার দায়িত্ব পালন করে। ২৮ অক্টোবর আলোচনা স্থগিতের আশঙ্কা দেখা দিলেও, মধ্যস্থতাকারীদের উদ্যোগে তা পুনরায় শুরু হয়। অবশেষে ৩০ অক্টোবর দুই দেশ যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ৮ মার্কিন ঘাঁটিতে একযোগে ইরানের পালটা আঘাত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত আটটি মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

১ দিন আগে

ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই দুর্যোগে লণ্ডভণ্ড উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। এদিকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সতর্ক করে বলেছে, প্রলয়ঙ্করী এই ভূমিকম্পে দেশটির আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৮৭০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।

১ দিন আগে

করাচিতে আধা-সামরিক বাহিনীর সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ১০

স্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে, প্রথমে একটি বিস্ফোরকবাহী গাড়ি দিয়ে সদর দপ্তরের গেটে আঘাত করা হয়। এতে তীব্র বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকা কেঁপে ওঠে। এরপরই শুরু হয় বন্দুকযুদ্ধ। একই সময় করাচির ইউনিভার্সিটি রোডের মিটিওরোলজিক্যাল চৌরাঙ্গি এলাকায় আরও একটি বিস্ফোরণ ও প্রচণ্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে।

১ দিন আগে

ইরানের সিরিক ও কেশম দ্বীপে মার্কিন হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

১ দিন আগে