এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমরা শাপলা কলি নেব। আগামী নির্বাচনে ধানের শীষ এবং শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে।’
তিনি বলেন, দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।
এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৬১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, খুলনা বিভাগে ১৫৪ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে
চলতি নভেম্বর মাসে দেশে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। আমরা দেখছি, সোশ্যাল মিডিয়াতেও প্রোপাগান্ডা ও মিথ্যাচার করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে।
রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত। টস জিতে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন জাতীয় যুবশক্তি তাদের ঘোষিত সাত দফা ইশতেহারের ভিত্তিতে ধারাবাহিক কর্মশালা আয়োজন শুরু করেছে। এ উদ্যোগের প্রথম কর্মশালাটি সম্প্রতি অনুষ্ঠিত হয়, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইশতেহারের প্রথম দুটি দফা— যুব কর্মসংস্থান ও চাকরির নিরাপত্তা ও সুবিধা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয়ভাবে তরুণদের জন্য মৌলিক সামরিক শিক্ষা ও আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য তার রয়েছে এবং ভবিষ্যতে সকল নাগরিককে বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণের আওতায় আনার ইচ্ছা পোষণ করেন। তিনি অভিযোগ করেন, এই উদ্যোগকে কাজে লাগাতে বিভিন
প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।