এ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী এস এম ওবায়দুল হক নাসিরকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে তারা স্লোগান দেন— ‘টাঙ্গাইলের মাটি, আজাদ ভাইয়ের ঘাঁটি’, ‘আজাদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।
এ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়ার দৌড়ে অন্যতম দাবিদার কনকচাঁপা। ২০১৮ সালের নির্বাচনেও এ আসন থেকে দলের প্রার্থী হয়েছিলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল লিখেছেন, ‘এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ঘোষিত মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।
দুপুর আড়াইটার দিকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি কোম্পানীগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল। কবিরহাট হাটবাজার পার হয়ে কবিরহাট ফাজিল মাদরাসার সামনে অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অটোরিকশাটি সড়কের উলটো দিকে চলে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এতে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়
আবহাওয়া অধিদপ্তর বলছে, এই লঘুচাপের প্রভাবে মঙ্গলবার বিকেল ৪টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
নিবন্ধন পাওয়া অন্য দুটি দল হলো— বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টি। এদের মধ্যে এনসিপি তাদের নির্বাচনি প্রতীক হিসেবে পাচ্ছে বহুল আলোচিত ‘শাপলা কলি’।
একাধিক দলীয় সূত্র জানিয়েছে, এরই মধ্যে ১০টি দলের ১২ জন নেতাকে বিএনপির পক্ষ থেকে সবুজ সংকেতও দিয়ে রাখা হয়েছে। এর মধ্যে গণঅধিকার পরিষদ ও এলডিপি থেকে দুজন করে নেতাকে সমর্থন দেওয়ার কথা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। বাকি আটটি দলের প্রার্থী রয়েছেন একজন করে।
সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, কোনো প্রার্থী যদি সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বা অন্য কোনো পদে অধিষ্ঠিত থাকে, তবে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।