প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারির পর এক সপ্তাহের মধ্যে কোনো দাবি-আপত্তি না থাকলে দলগুলোর নিবন্ধনের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
নিবন্ধন পাওয়া অন্য দুটি দল হলো— বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টি। এদের মধ্যে এনসিপি তাদের নির্বাচনি প্রতীক হিসেবে পাচ্ছে বহুল আলোচিত ‘শাপলা কলি’।
মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান। এই তিন দলের নিবন্ধনের ফলে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হবে ৫৭টি।
ইসি সচিব বলেন, তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। আগামীকাল (বুধবার) এসব দলের নিবন্ধনের ঘোষণা ও দলগুলোর ওপর দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
আখতার আহমেদ আরও বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের পর এক সপ্তাহ অর্থাৎ ১২ নভেম্বর পর্যন্ত দলগুলোকে নিয়ে দাবি-আপত্তি জানানো যাবে। তেমন কোনো দাবি-আপত্তি না উঠলে ১২ নভেম্বর দলগুলোকে নিবন্ধনের গেজেট জারি করা হবে।
ইসি সচিব আরও বলেন, নিবন্ধনের লাইনে থাকা আটটি রাজনৈতিক দল শেষ পর্যন্ত যোগ্যতা পূরণ (কোয়ালিফাই) করেনি। এ ছাড়া রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেওয়া হবে। আরও তিনটি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে কমিশন মনে করেছে, এসব দল নিবন্ধন পাবে না।
নির্বাচন কমিশনে বর্তমানে নিবন্ধিত মোট দলের সংখ্যা ৫৪। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। বাকি দলগুলোর মধ্যে জুলাই অভ্যুত্থানের পর গত এক বছরেই ইসির নিবন্ধন পেয়েছে আটটি দল।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, গত বছরের ২১ আগস্ট ইসি নিবন্ধন দেয় আমার বাংলাদেশ (এবি) পার্টিকে। গত বছরের ২ সেপ্টেম্বর নিবন্ধন দেওয়া হয় মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও নুরুল হক নুরের গণঅধিকার পরিষদকে। দুই সপ্তাহ পরেই ১৭ সেপ্টেম্বর ইসি নিবন্ধন দেয় জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলনকে।
এ বছর এসে ইসির নিবন্ধন পেয়েছে আরও চারটি দল। এর মধ্যে গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, ৯ এপ্রিল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ লেবার পার্টি ও সবশেষ গত ২৩ অক্টোবর বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ইসির নিবন্ধন পেয়েছে।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
১২ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
১৩ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৫ ঘণ্টা আগে