প্রতিবেদক, রাজনীতি ডটকম

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে দুই দিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এ সতর্কবার্তা দিয়েছে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এতে সই করেছেন।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর, মিয়ানমার ও বাংলাদেশ উপকূলের কাছাকাছি একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে মিয়ানমার-বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে।
অধিদপ্তর বলছে, এই লঘুচাপের প্রভাবে মঙ্গলবার বিকেল ৪টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
কোনো এলাকায় ২৪ ঘণ্টা সময়ে ৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে ভারী এবং একই সময়ে ৮৯ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।
এদিকে অতি ভারী বর্ষণের কারণে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের শঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ
১৪ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।
১৬ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।
১৭ ঘণ্টা আগে
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে