আমার শেষ নির্বাচন— ফেসবুকে আবেগঘন পোস্ট মির্জা ফখরুলের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: মির্জা ফখরুলের ফেসবুক পেজ থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আর কোনো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচনের মাধ্যমেই ঠাকুরগাঁও-১ আসনে নিজের নির্বাচনি যাত্রার ইতি টানবেন বলে জানিয়েছেন তিনি। আগামী নির্বাচনের জন্য দল থেকে যাদের প্রার্থী হিসেবে বাছাই করা হয়নি, তাদেরও দলের প্রতি বিশ্বাস রাখতে আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়ের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল এ কথা জানিয়েছেন। আবেগঘন এ পোস্টে রাজনীতিবিদ মির্জা ফখরুল নিজের ব্যক্তিজীবনের কিছু কথা তুলে ধরেছেন।

ফেসবুক পোস্টের শুরুতেই আগামী নির্বাচনে প্রার্থী ঘোষণা করায় দলের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি লিখেছেন, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং দলের সব নেতা ও নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আন্তরিক ধন্যবাদ, আজীবন আমার সঙ্গে থাকার জন্য।’

ব্যক্তিজীবনের কিছু স্মৃতি তুলে ধরে বিএনপি মহাসচিব লিখেছেন, ‘আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকেই তা জানে না। আমি যখন ১৯৮৭ সালে সিদ্ধান্ত নেই আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল, ঢাকায় পড়ত।’

তিনি লিখেছেন, ‘আমার স্ত্রীর বয়স তখন অনেক কম ছিল। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কী ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছি। আমার মেয়ে দুটোর হাত ধরে সে নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে।’

‘মনে পড়ে, আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে, যেন মেয়ের পাশে থাকতে পারি। এত কষ্ট হচ্ছিল! যখন তার অপারেশন হচ্ছিল আমি তখন ছিলাম মসজিদে,’— লিখেছেন মির্জা ফখরুল।

এ রকম গল্প হাজারও নেতাকর্মীর জীবনে রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অন্য কোনো দিন আবার এমন আরও গল্প তুলে ধরবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল লিখেছেন, ‘এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।’

সবার কাছে দোয়া চেয়ে এবং সবাই মিলে মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় জানিয়ে পোস্ট শেষ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সোমবার (৩ নভেম্বর) দলের স্থায়ী কমিটির দীর্ঘ এক বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে বিএনপি। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় ঠাকুরগাঁও-১ আসনে নিজের নাম নিজেই ঘোষণা করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে