বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, নির্বাচনে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তাই ষড়যন্ত্র রুখতে শিক্ষক সমাজকে এখনই সচেতন হতে হবে।
রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় কিশোর সিফাত নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, “একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনাগুলো কোনোভাবেই কাকতালীয় নয়; এসবের পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। জাতিকে বিভ্রান্ত ও আতঙ্কিত করে নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুর ও সইবুর একটি মোটরসাইকেলে করে রাজশাহী নগরীর সিটি হাট এলাকায় ইউটার্ন নেওয়ার মুহূর্তে ‘দেশ ট্রাভেলস’-এর একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই একজনের ও হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট বুধবার (২২ অক্টোবর) রাতের মধ্যেই প্রকাশ করা হবে। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠান।
রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৩ ধারায় তিন আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্তরা শিশু হওয়ায় শিশু আইনের বিধান অনুযায়ী এই দণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়া, সাকিব মুন্সী ও সিফাত মুন্সী—এই দুইজনকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা গ্রামে স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
রাজশাহীর পবা উপজেলার বাগসারা এলাকায় এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধারের ৭২ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, দুর্ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে মারা যান। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় সোমবার (২০ অক্টোবর) বিকেলে ওই সাংবাদিক শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন, পুলিশ অভিযোগের বিষয়ে কাজ করছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, এনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে চায়—হয় সরকারি দল হিসেবে, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে। তবে জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হওয়ার জন্য এনসিপি রাজনীতি করছে না।
রাজশাহীর পদ্মা নদীর চরে দেখা মিলেছে এক মিঠাপানির কুমিরের—এমনই দাবি করেছেন এক আলোকচিত্রী দম্পতি। তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা বিষয়টি জানেন না এবং পদ্মায় কুমির থাকার সম্ভাবনাও খুবই কম।
আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ওরা গত ১৭ বছর শাড়ি ও লুঙ্গির নিচে আশ্রয় নিয়ে লুকিয়ে ছিল। তখন বিএনপির অসংখ্য নেতাকর্মী গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরে পেতে রাজপথে আন্দোলন করতে গিয়ে সীমাহীন নির্যাতনের শিকার হয়। বিএনপি এ দেশের নির্যাতিত জনগণের দল।
নোয়াখালী সদরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ কে আজাদের কর্মী-সমর্থকদের অভিযোগ, স্থানীয় যুবদলের কর্মীরা বিক্ষোভ করে বহরে হামলা চালিয়েছে। তবে জেলা যুবদল এ ধরনের কোনো ঘটনার সঙ্গে যুবদলের কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন।