চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী শিশু জান্নাতুল নেসা ইরা মনিকে শ্বাসনালি কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি বাবু শেখ (৫০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ সময় তিনি শিশুটিকে চকলেট খাওয়ানো ও বেড়ানোর লোভ দেখিয়ে সীতাকুণ্ডের ওই পাহাড়ের জঙ্গলে নিয়ে ধর্ষণ চেষ্টা ও গলা কেটে হত্যার কথা স্বীকার করেন।
বুধবার (৪ মার্চ) আসামি বাবু শেখকে আদালতে হাজির করলে তিনি দোষ স্বীকার করবেন বলে জানান। এ সময় ম্যাজিস্ট্রেট সাইমা আরেফিন হেমা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেন আসামির। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে মঙ্গলবার দুপুরের দিকে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন থেকে বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। বাবু শেখ নিহত শিশু ইরাদের প্রতিবেশী ছিলেন। পুলিশ জানিয়েছে, ইরার বাবার সঙ্গে নানা বিষয়ে বিরোধের জের ধরে মেয়েটিকে হত্যার পরিকল্পনা করেন তিনি।
রোববার বিকেলে বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে একটি নির্জন পাহাড়ে শিশু ইরাকে শ্বাসনালী কাটা অবস্থায় পাওয়া যায়। সেখানে সড়কের নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
সে দিনই শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচারও করা হয়। এতে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও সে প্রবণতা অব্যাহত থাকেনি। দুই দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরের দিকে মৃত্যু হয় তার।
পুলিশ বলছে, আসামি বাবু শেখের সঙ্গে শিশুটির পরিবারের পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। শিশুটিকে পাহাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয় বাবু শেখ। শিশুটি চিৎকার শুরু করলে সে ছুরি দিয়ে তার গলা কেটে দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বাবু শেখ।

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ দিন আগে