চাঁদা না পেয়ে সাবেক এমপির বাড়িতে গুলি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি, বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত এ হামলা চালায়।

এর আগে বিদেশি মোবাইল নম্বর থেকে ফোন করে মুজিবুর রহমানের কাছে কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। চাঁদা না পাওয়ায় ভয় দেখানোর উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে মনে করছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পুলিশের সন্দেহ বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ও তার অনুসারীদের দিকে।

সাবেক এমপি মুজিবুর রহমান বলেন, জানুয়ারিতে গুলি করার পর থেকে পরিবার নিয়ে ট্রমার মধ্যে আছি। এখন ব্যবসা-বাণিজ্য গুটিয়ে ব্যাংক লোন শোধ করে দেশ ছেড়ে চলে যেতে হবে। আর কোনো উপায় তো দেখছি না। এভাবে তো জীবন চলে না। ঘরের নারী, শিশুরা বেশ ট্রমার মধ্যে আছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন, সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি মুজিবের বাড়ির পেছন থেকে সন্ত্রাসীরা গুলি করেছে। আমাদের ফোর্স ছিল বাড়ির সামনের অংশে। গুলি করে কয়েক সেকেন্ডের মধ্যে তারা পালিয়ে যায়। আমরা তাদের শনাক্ত করা চেষ্টা করছি।

মুজিবুর রহমান স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি একাধিকবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে গত ২ জানুয়ারি সকাল ৭টার দিকে একটি মাইক্রোবাসে করে ৭ থেকে ৮ জন ব্যক্তি মুজিবুর রহমানের বাড়িতে এসে গেট ও পেছনের অংশ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। হামলাকারীদের সবার মুখে মাস্ক ছিল।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, ২ বোন গুলিবিদ্ধ

ইউপিডিএফ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ১৫-২০ জনের একদল ‘সশস্ত্র সন্ত্রাসী’ কুতুকছড়ি আবাসিক এলাকায় ধর্মশিং চাকমার বাড়ি ঘেরাও করে। ধর্মশিং তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ‘সন্ত্রাসী’রা গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ধর্মশিং মারা যান। এ সময় তার দুই বোন গুলিবিদ্ধ হন।

২ দিন আগে

এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন মনজুর আলম?

নগরীর কাট্টলি এলাকায় মনজুর আলমের নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ঘিরে চট্টগ্রামের সব রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে— তবে কি এনসিপির হাত ধরে আবারও রাজনীতিতে ফিরতে যাচ্ছেন ধনাঢ্য এই ব্যবসায়ী? বিএনপির সমর্থন নিয়ে চসিক মেয়রের দায়িত্ব পালন করা মনজুর আলম কি এবার এনসিপির ব্য

২ দিন আগে

বন্যা-নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি, ফেনীর এমপিকে খোলা চিঠি

বন্যা ও নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে নদী ও খাল খনন এবং বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয়দের পক্ষে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুকে খোলা চিঠি দিয়েছে শিক্ষামূলক সামাজিক সংগঠন ‘রাহবার’।

৩ দিন আগে

কবির হোসেন ‘প্রান্তিক কৃষক’ হিসেবে কার্ড পাওয়ার যোগ্য: তদন্ত কমিটি

পহেলা বৈশাখে প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কৃষক কার্ড’ পাওয়া কবির হোসেন প্রকৃতই ‘প্রান্তিক কৃষক’ বলে সিদ্ধান্ত দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। এ ঘটনায় কৃষি মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করেছিল, যার প্রতিবেদন এখনো জমা পড়েনি।

৩ দিন আগে