নারায়ণগঞ্জ প্রতিনিধি

কাউকে না জানিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শনে আসেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। এ সময় পরিচ্ছন্নকর্মী ছাড়া আর কেউ আসেননি। কর্মকর্তা-কর্মচারীদের বাকি সবাই কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। তাঁদের কক্ষগুলোও ছিল তালাবদ্ধ।
বুধবার (৪ মার্চ) সকাল ৯ টার দিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে এমন ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায়, ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কার্যালয় এলাকায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিমন্ত্রী অফিসের বারান্দায় প্রায় আধা ঘণ্টা বসে কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেন। স্থানীয় সেবাগ্রহীতা ও সাধারণ মানুষ এ দৃশ্য প্রত্যক্ষ করেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘আজ আমি খুব আশাহত হয়েছি। অফিস টাইম সকাল ৯টায়, অথচ পৌনে ১০টার দিকে একজন কর্মকর্তা এসেছেন, আরেকজন ১০টার পরে। আমরা ইন্সপেকশন শুরু করেছি। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রথম দায়িত্ব দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভূমি অফিসগুলোতে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ চিহ্নিত করা হচ্ছে। দেশের বিভিন্ন ভূমি অফিস নিয়ে মানুষের অভিযোগ রয়েছে। সেবাদানকারী কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে কোনো কাজ কত দিনে হবে বা কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণাও দেওয়া হয় না।’
আমলাতান্ত্রিক মনোভাব এখনো পুরোপুরি কাটেনি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সঙ্গে যে সম্পৃক্ততা থাকা উচিত, সেটি নিশ্চিত করতে হবে।
আকস্মিক পরিদর্শন প্রসঙ্গে তিনি জানান, সিদ্ধিরগঞ্জেই এই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। দেশের যেকোনো প্রান্তে যেকোনো সময় এমন ‘সারপ্রাইজ ভিজিট’ পরিচালিত হবে। অফিশিয়াল বিষয় যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১৮ ঘণ্টা আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১৮ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১৮ ঘণ্টা আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
২০ ঘণ্টা আগে