রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাট উপজেলায় দলীয় কোন্দলের জেরে কর্মীদের হাতে বিএনপি নেতা এরশাদ আলী (৬৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
শনিবার সকালে নিহতের ছেলে রিমন আলী বাদী হয়ে চারঘাট থানায় ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে- রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মনোনয়নবঞ্চিত নেতা ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলকে (৫৫)। এছাড়া চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন (৪৮)সহ আরও সাতজনকে আসামি করা হয়েছে।
অন্য আসামিরা হলেন—ইউসুফপুর নিখাইপাড়া গ্রামের মো. আমরাউল (৫৫), মো. জোয়াভ (৪৫), আতিকুল ইসলাম ওরফে সাইমুল (৪৫), মো. আসাদুল (৩০), মো. সুমন (৩২), মো. দাব্বির (২০) ও মো. হালিম (৫০)। এজাহারে উল্লেখ করা হয়েছে, আতিকুল ইসলাম প্রধান আসামি উজ্জ্বলের চাচাতো ভাই।
মামলার এজাহার অনুযায়ী, আনোয়ার হোসেন উজ্জ্বলের সমর্থক ও স্থানীয় সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। নিহত এরশাদ আলী ছিলেন আবু সাঈদ চাঁদ গ্রুপের সমর্থক। এছাড়া ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
আগামী ৯ এপ্রিল ইউসুফপুরে একটি জলসার প্রধান অতিথি নির্ধারণকে কেন্দ্র করে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ইউসুফপুর সিপাইপাড়া জামে মসজিদে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। তখন এরশাদ আলী প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয়।
এজাহারে বলা হয়, শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় করতে ইউসুফপুর সিপাইপাড়া মসজিদে যান এরশাদ আলী। নামাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে বাঁশের লাঠি, লোহার রড ও গাছের ডাল নিয়ে আসামিরা তাঁর পথরোধ করে। পরে তাঁকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়।
সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, এটি পরিকল্পিত হত্যা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। নিহত ব্যক্তি তাঁর আত্মীয় দাবি করে তিনি বলেন, মসজিদ কমিটি নিয়ে বিরোধ থেকেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে মামলায় জড়ানো হয়েছে।
চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, মামলা রেকর্ড হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ দিন আগে