নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে চলন্ত ট্রাক থামিয়ে ৪টি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চার ধাপে ৪৪২ উপজেলার মধ্যে ৩০৩ জন উপজেলায় চেয়ারম্যান পদে নতুন মুখ নির্বাচিত হয়েছেন। স্থানীয় সরকারের এ নির্বাচনে তিনপদের ভোটে ১ হাজার ২১০ জন নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের মধ্যে ৯৩০ জনই নতুন মুখ। এদের মধ্যে ২৭৯ জন জনপ্রতিনিধি রয়েছেন যারা ৫
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চতুর্থবারের মতো চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। রোববার (৯ জুন) দুপুর ১২ টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি।
কথা ছিল দিনে সূর্যের রশ্মি ও তাপ শুষে সোলার প্যানেল চার্জ হবে এবং সূর্য ডুবে যাওয়ামাত্রই স্বয়ংক্রিয়ভাবে সড়কবাতিগুলো জ্বলে উঠবে। সেই পরিকল্পনা থেকেই রাজশাহীর পবা উপজেলার আটটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৮৫৫টি সৌরবাতি স্থাপন করা হয়। কিন্তু প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে চালু করা সৌরবাতিগুলো পাঁচ মাসও জ্বলেনি!
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী জামতলা এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে ৬৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে।
ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের স্থগিত ২০ উপজেলার ১৯টিতে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে একটি উপজেলায় ভোট হচ্ছে ইভিএমে, বাকিগুলো ব্যালটে। রোববার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে রাঙামাটির বাঘাইছড়িতে সহিংসতার আশঙ্কায় আবারও নির্বাচন স্থগিত করা হয়েছে।
নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। শনিবার (৮ জুন) বিকেলে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় নির্জন ওই বাড়ি নিয়ে ঝল্পনা-কল্পনা শুরু হয়েছে।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন, রাজশাহী বিভাগের ৬৭টি উপজেলার মধ্যে ৬৫টি উপজেলা ইতোমধ্যে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুন প্রধানমন্ত্রী বাকি দুই উপজেলাকেও গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন। এখন পর্যন্ত এই বিভাগে ৩৫ হাজার ঘর তৈরি করে দিয়েছে সরকার।। সরকারের ভ
রাজশাহীর তানোর উপজেলায় জাম পাড়ার সময় গাছ থেকে পড়ে জয়নাল (১৩) নামে কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের আনসার সদস্য ও তারাগঞ্জ উপজেলার বসুনিয়া হাজীপাড়া গ্রামের মেহেরুল ইসলাম (৩৫)। অপর দুজন হলেন, কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ও গাড়াগ্রাম ইউনিয়নের গণেশের বাজার এলাকার দিবা রানী সরকার (৪০) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিমু
গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশন (দুদক) উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, ‘শনিবার সকাল থেকে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পার্কের যাবতীয় কার্যক্রম চলছে। পার্কের স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুত ও সাইনবোর্ড টাঙানোর পরে দর্শনার্থী প্রবেশে আর কোনো বাধা থাকবে না।’
ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত কলেজছাত্র আশরাফুর রহমান ইজাজ হত্যা মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাসান আল ফারাবী জয়কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ জুন) সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।
ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া উপকূলীয় ২০ উপজেলা পরিষদ নির্বাচনে আগামীকাল রোববার (৯ জুন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শুক্রবার (৭ জুন) মধ্যরাত ১২টায় নির্বাচনের প্রচারণা শেষ হয়। এই সময়ের পর প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ প্রচারণা চালালে জরিমানা এমনকি প্রার্থিতা বাতিলের ঝুঁকিতেও পড়তে পারেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন (ওরফে আলী দর্জি) মোটরসাইকেল যোগে রাজিবপুরে তার মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা খোয়াভর্তি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান।
জানা গেছে, পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হলেও পর্যটনকেন্দ্রগুলোতে নৌ চলাচলের রুটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পর্যাপ্ত লাইফ জ্যাকেট নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে বোট মালিক, নৌ চালক ও মাঝিদের।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটনকেন্দ্র ছয় শর্তে খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (৭ জুন) সকাল থেকে পর্যটকরা সেখানে যেতে পারছেন। এর আগে, গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পর্যটন উন্নয়ন কমিটির আহ্বায়ক সুনজিত কুমার চন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাদা পাথর পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার বিষয়টি নিশ্
নিহতের পরিবারের সদস্যদের দাবি, সদ্য সমাপ্ত যশোর সদর উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আলী যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর কর্মী ছিলেন।