রাজশাহী ব্যুরো

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন, রাজশাহী বিভাগের ৬৭টি উপজেলার মধ্যে ৬৫টি উপজেলা ইতোমধ্যে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুন প্রধানমন্ত্রী বাকি দুই উপজেলাকেও গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন। এখন পর্যন্ত এই বিভাগে ৩৫ হাজার ঘর তৈরি করে দিয়েছে সরকার।। সরকারের ভূমিকেন্দ্রিক এই জয়যাত্রা অব্যাহত থাকবে।
আজ শনিবার সকালে রাজশাহ মহানগরীর বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরীব-ভূমিহীন মানুষদের জন্য লক্ষীপুর জেলার রামগতি উপজেলার পোড়াগাছায় ১৯৭২ সালে গুচ্ছগ্রাম (বর্তমান আশ্রয়ণ প্রকল্প) শুরু করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আসার পরপরই গরীব মানুষদের পুনর্বাসনের জন্য আশ্রয়ণ প্রকল্প শুরু করেন। এখন পর্যন্ত প্রায় ১৩-১৪ লক্ষ মানুষকে এ প্রকল্পের মাধ্যমে গৃহ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্মার্ট ভূমি সেবায় সরকারের বিভিন্ন কার্যক্রমের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ভূমিমালিকগণের নিকট হতে তাদের ভূমিবিষয়ক বিভিন্ন সমস্যা সম্পর্কিত প্রশ্ন গ্রহণ করা হয় এবং তার জবাব প্রদান করা হয়। অনুষ্ঠানে ভূমিসেবায় প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া ভূমি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
পরে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ইমতিয়াজ হোসেন এবং জোনাল সেটেলমেন্ট অফিসার ড. সিতারা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৭ ঘণ্টা আগে
সুনামগঞ্জের ‘দেখার হাওরে’ ফসলরক্ষা বাঁধের একটি অংশ হঠাৎ ভেঙে পানি ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এতে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিলেও স্থানীয় কৃষকদের কয়েক ঘণ্টার প্রাণপণ চেষ্টায় শেষ পর্যন্ত বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
১৮ ঘণ্টা আগে
খাগড়াছড়িতে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগে অবশেষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি থানায় অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে পরিবেশ সুরক্ষা আইনে মামলা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। তবে এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
১৮ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুর গফুর সরকার।
২০ ঘণ্টা আগে