জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনায় বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। শনিবার (৮ জুন) বিকেলে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় নির্জন ওই বাড়ি নিয়ে ঝল্পনা-কল্পনা শুরু হয়েছে।

পুলিশ জানায়, ওই বাড়িটি প্রফেসর আব্দুল মান্নান নামের এক ব্যক্তির। গ্রামের নির্জন স্থানে বাড়িভাড়া নিয়ে জঙ্গিরা কার্যক্রম চালাচ্ছিল। স্থানীয় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, পর্যাপ্ত জঙ্গি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে প্রাথমিক তল্লাশি চালায় পুলিশ। এসময় একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি, একটি ডামি একে ৪৭ বন্দুক উদ্ধার করে। তবে বাড়ির ভিতরে বোমা থাকতে পারে ধারণায় ময়মনসিংহ থেকে বোমা ডিস্পোজাল টিম এসেছে। স্থানীয় লোকজন জানায়, বাড়িটিতে নারী ও শিশু রয়েছে। পুরুষ জঙ্গিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ ঘটনাস্থল থেকে জানান, বাড়ির মালিক হচ্ছেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ড. আব্দুল মান্নান। তার বাড়ি জেলার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। তবে তিনি গাজীপুরে থাকেন। দুই বছর আগে আরিফ নামের এক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১০ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে