সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় বাদীর ব্যক্তিগত খরচে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরসহ ৯ আইনজীবীকে মামলা পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মাহবুবুল হক এই অনুমতি দেন।
মিয়ানমার সীমান্তের ওপারে নাফ নদ সংলগ্ন লালচরে মাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৮) নামে এক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার ইলিয়াসের ছেলে।
নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কর্মবিরতি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের পাশে এ কর্মসূচি পালন করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী আঞ্চলিক পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জীকে প্রাণনাশের হুমকিসহ অফিস থেকে বের করে দিয়ে ভবনে ভবনে তালা ঝোলানোর অভিযোগে যুবদল ও ছাত্রদলের সাবেক দুই নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
ভুক্তভোগী ইয়াছিন চৌধুরী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দশবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হন। এ ঘটনার জন্য তিনি রাউজান থানার শীর্ষ সন্ত্রাসী এবং এক ডজনের বেশি মামলার আসামি আজিজুল হকসহ তার সহযোগীদের দায়ী করে সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ক
নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার আখতারুজ্জামানের ছেলে সিফাত (২৬), একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৮)। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবার মোসাম্মত শোভা (১৮) নামে ডেঙ্গু আক্রান্ত এক গৃহিণীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের নিজ কক্ষে বসে পরিষদের কাজ করছিলেন চেয়ারম্যান নঈম উদ্দিন। বেলা পৌনে ১২টার দিকে চেয়ারের পেছনে থাকা জানালা দিয়ে তাঁকে কয়েক রাউন্ড গুলি করা হয়। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে তাদের লক্ষ্য করেও গুলি চালায় দুর্বিত্তরা। খবর পেয়ে চেয়ারম্যানের লোক
সাভারের আশুলিয়ায় বিক্ষোভের জেরে শ্রমিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৫ জন শ্রমিক গুলিবিদ্ধ হয়, গুলিবিদ্ধ ১ জন শ্রমিক মারা গেছেন। এছাড়া অন্তত ৩০ শ্রমিক আহত হয়েছেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে রংপুর ৪ উপজেলায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলাগুলো হচ্ছে-রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা ও হারাগাছসহ মিঠাপুকুরের কিছু অংশে পানি ঢুকে পড়ছে।
মামলার বিবরণে জানা যায়, ডোমার উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও সরকার ফারহানা আকতার সুমি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেনের নাম তালিকায় রয়েছে।
নিহত মাসুক সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাজনগর গ্রামের কনু মিয়ার ছেলে এবং রেদওয়ান বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামের ওলিউর রহমানের ছেলে ও সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের (এমসি কলেজের) শিক্ষার্থী ছিলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), শব্দদূষণ নিয়ন্ত্রণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের দেড় কিলোমিটার এলাকাকে ‘সাইলেন্ট জোন’ বা ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এক বার্তায় এ তথ্য জানান।
দায়িত্ব পালনকালে নিহত সেনাবাহিনীর লেফট্যানেন্ট তানজিম সারোয়ার নির্জনের বাবা-মা’সহ পরিবারের সদস্যদের সমবেদনা ও খোঁজ-খবর নিতে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাওঁ ইউনিয়নের দেখার হাওরে মাছ ধরতে গিয়ে দুই জেলের বজ্রপাতে মৃত্যু হয়েছে। ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ। এর আগে শুক্রবার তাকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া সুফিয়া পাম্প এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫ কেজি ৩ শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।