রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবার মোসাম্মত শোভা (১৮) নামে ডেঙ্গু আক্রান্ত এক গৃহিণীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডেঙ্গুতে প্রাণ হারানো গৃহিণী মোসাম্মত শোভার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকায়। এর আগে, গত ২১ সেপ্টেম্বর রাতে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত শাকিলা খাতুন (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়। চলতি মৌসুমে রাজশাহীতে তিনিই ছিলেন ডেঙ্গুতে মারা যাওয়া প্রথম রোগী। ফলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহীতে মারা প্রাণ হারানো দ্বিতীয় রোগী মোসাম্মত শোভা।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গৃহিণী মোসাম্মত শোভা রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ডেঙ্গু জ্বরসহ আরও বেশকিছু শারীরিক সমস্যার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। আর এটি চলতি মৌসুমের ডেঙ্গুতে দ্বিতীয় মৃত্যু। এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শাকিলা খাতুন নামে আরও একজনের মৃত্যু হয়। ডেঙ্গুতে প্রাণ হারানো শাকিলার গ্রামের বাড়ি ছিল রাজশাহীর বাগমারা উপজেলায়।
রামেক হাসপাতাল পরিচালক জানান, সেপ্টেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে আসছেন। ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে বিভিন্ন এলাকার আরও ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৪ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৫ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৬ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৭ ঘণ্টা আগে