নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে গাড়ি বহরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ ও মারধরের ঘটনায় নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারসহ ৩১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম বিষয়টি নিশ্চিত করেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দাখিল করেন ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি রবিউল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ডোমার উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও সরকার ফারহানা আকতার সুমি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেনের নাম তালিকায় রয়েছে।
এতে অভিযোগ করা হয় ২০১৮ সালের ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ধানের শিষ প্রতিকের প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে চিলাহাটির দিকে রওনা হলে জোড়াবাড়ি এলাকায় পৌঁছালে আকম্মিকভাবে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আফতাব উদ্দিন সরকারের নেতৃত্বে আসামিরা। এ সময় অধ্যাপক রফিকুল ইসলাম প্রাণে বেঁচে গেলেও আহত হন অন্তত ৬০ জন বিএনপির নেতাকর্মী।
ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন সুমন জানান, ঘটনাস্থলে চারটি প্রাইভেটকার আগুনে পুড়ে যায় এবং ২২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৫৫ লাখ টাকা।
তিনি বলেন, অধ্যাপক রফিকুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার বড় বোন সেলিমা রহমানের স্বামী এবং নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বাবা।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম বলেন, মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য ডোমার থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে