শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরের কাছে বাসের চাপায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে একই উপজেলার দৌলতপুরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পৃথক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে দেখা গিয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চাচাতো শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টিকে। তিনি ২০২০ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত যুব মহিলা লীগ কর্মী। বিএনপির জনসভায় যু
নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও কৃষিবিদ মো. আমিনুল ইসলাম বলেছেন, গত দুই বছরে এ প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ নিয়ে গণমাধ্যমে সব খবর প্রচার হয়েছে তাতে প্রতিষ্ঠানটির মর্যাদা ক্ষুন্ন হয়েছে। প্রতিষ্ঠানটি চাইলে ৬ মাসের মধ্যে সকল ব্যাংক ঋণ পরিশোধ করতে পারে। এমন পরিমাণ মূলধন প্রতিষ্ঠানটির
নওগাঁয় জেঁকে বসেছে শীত। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার বদলগাছী আবহাওয়া অফিসে স্থানীয় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে জিপ উল্টে খাদে পড়ে ১০ পর্যটক আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজ পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার চন্দন দাশের সাত দিন এবং রিপন দাশের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে তাদের চট্টগ্রাম আদলতে তোলা হলে বিচারক এই রায় ঘোষণা করেন।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ওয়ার্ডগুলোতে কাউন্সিলরকেন্দ্রিক নাগরিক সেবাসহ সব ধরনের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর ভেঙে পড়া এই সেবা কার্যক্রম এখনো স্বাভাবিক হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সদর উপজেলার হাঁকরইল মাঠের পেয়ারা বাগানের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রিপন দাস (২৭) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে আনোয়ারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে তাকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করে তার আইনজীবী জামিনের আবেদন করলে নামঞ্জুর করা হয়।
গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেছেন, কোটা আন্দোলন সরকার পতন আন্দোলনে রূপান্তর হওয়ার কৃতিত্ব শেখ হাসিনার নিজেরই। তিনি ছাত্রদের সন্ত্রাসী বলে দমন করার চিন্তা করেছিলেন। ফলে সকল কৃতিত্ব আমি তাকেই দেব।
কক্সবাজারে হঠাৎ সফর করেছেন আলোচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস। সম্প্রতি পিটার হাস যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘অ্যাকসিলারেট এনার্জি’ এর স্ট্রাট্রেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ শুরু করেছেন। বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালী সমুদ্রে ভাসমান একটি টার্মিনাল
চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে তাকে ভৈরব রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের খবরে সারাদেশের মতো সেই আনান্দ ছড়িয়ে পড়ে গাজীপুরের মাওনাতেও। কিন্তু সেই মিছিলে চালানো হয় গুলি আর একটি গুলি রফিকুল ইসলাম রায়হান নামে এক যুবকের পা ভেদ করে বেরিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আনন্দ মিছিল বিষাদে পরিণত হয়।
তিনি বলেন, বাংলাদেশ এই ডিসেম্বরে লাখো মানুষের শাহাদাতের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছে, তা গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের শান্তি-শৃঙ্খলার জন্য। আজকের এই বিজয়ের মাসে আমাদের সবার প্রত্যয় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের দ
রাজশাহী জেলায় প্রতি বছরই আলুর বাম্পার ফলন হয়। কৃষকরা তাদের সর্বোচ্চ দিয়ে আলু চাষ করে লাভের আশায় অপেক্ষায় থাকেন। কিন্তু এবার আলুর উৎপাদন খরচ ও বীজ নিয়ে সিন্ডিকেট চলছে। কাঙ্ক্ষিত বীজ না হলে আলুর ফলন ভালো হয় না। তাই বীজ সংগ্রহে কৃষক মরিয়া হয়ে উঠেছেন।