প্রতিবেদক, রাজনীতি ডটকম

নওগাঁয় জেঁকে বসেছে শীত। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার বদলগাছী আবহাওয়া অফিসে স্থানীয় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
উত্তরের হিমেল বাতাশ শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। কুয়াশাচ্ছন্ন সকালে সূর্য উঠার পর শীতের তীব্রতা ও কুয়াশা কিছুটা কমে।
বদলগাছী কৃষি আবহাওয়া অফিসের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ২৪ ঘণ্টার ব্যবধানে জেলায় তাপমাত্রা কমেছে ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শীতল বাতাসের কারনে শীতের তীব্রতা বেশি অনুভুত হচ্ছে।
এই তীব্র শীতে গরম কাপড় ব্যবহার করা, শিশু ও বয়োবৃদ্ধদের বাড়ির বাইরে বের না হওয়া, বাসি খাবার না খাওয়া ও উষ্ণ গরম পানি ব্যবহার করার পরামর্শ দিয়ছেন নওগাঁর সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে