কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি শিশু ও দুই নারী রয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরের কাছে বাসের চাপায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে একই উপজেলার দৌলতপুরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পৃথক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

জানা গেছে, সকাল ৭টার দিকে শায়েস্তানগরের কাছে একটি ইটবাহী ট্রাক্টরকে ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটার শ্রমিক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন।

গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হেলাল বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো আটক করা হয়েছে।

অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী অনির্বান পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ডলি আক্তার (৩০) নামের এক যাত্রী নিহত হন। এতে আহত যাত্রী জিয়ানা আক্তার (১১) ও জাহানারা বেগমকে (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মার যান। নিহতরা সবাই বাসরা গ্রামের বাসিন্দা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক দেওয়ান কৌশিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে আছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

৯ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

২১ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে